ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য
  • কাবুলে জোড়া বিস্ফোরণ, ১৯জন নিহত

    কাবুলে জোড়া বিস্ফোরণ, ১৯জন নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আফগানিস্তানের কাবুলে দুইটি বোমা বিস্ফোরণ হয়েছে বলে জোনানো হয়েছে। এ বিস্ফোরণে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার কাবুলের ১০ম ডিস্ট্রিক্টে সরদার মোহাম্মদ দাউদ খান সামরিক হাসপাতালের কাছে এই বিস্ফোরণ হয়। বিস্ফোরণের ঘটনায় আরো অন্তত ৪৩ ব্যক্তি আহত হয়েছেন।

    প্রত্যক্ষদর্শীরা জানিছেন, গাড়ি বোমা হামলার মাধ্যমে এই বিস্ফোরণ ঘটনো হয়। আফগান অন্তর্বর্তীকালীন সরকারের মুখপাত্র বিলাল করিমি সাংবাদিকদের জানান, চার শ শয্যার হাসপাতালটির গেটে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে কাবুলে বিস্ফোরণের ফলে ধোঁয়ার ছবি ছড়িয়ে পড়েছে।

    তাৎক্ষণিকভাবে এ হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে স্থানীয় বাখতার নিউজ এজেন্সি প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানায়, হাসপাতালের কাছে আইএসের যোদ্ধাদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলি বিনিময় হয়। ঘটনাস্থলে ইতোমধ্যেই তালেবানের বিশেষ বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে এবং ঘটনার বিষয়ে তদন্ত চলছে বলে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানানো হয়েছে।

    আগস্টে আফগান প্রশাসনের নিয়ন্ত্রণ তালেবানের নেওয়ার পর থেকে দেশটিতে উগ্রবাদী সংগঠন আইএসের তৎপরতা বেড়েছে। আফগানিস্তানের ওপর তালেবানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর মোট চারটি হামলায় আইএস দায়িত্ব স্বীকার করে। এর মধ্যে ২৬ আগস্ট আফগানিস্তান থেকে বহুজাতিক বাহিনীর প্রত্যাহারের মধ্যেই কাবুল বিমানবন্দরে এক বোমা হামলায় ১৩ মার্কিন সৈন্যসহ ১৮০ জনের বেশি লোক নিহত হয়।

    সূত্র : আলজাজিরা।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ