ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বঙ্গোপসাগরে ৫ দিন ধরে সাগরে ভাসছেন ১৮ জেলে বরিশালে মিছিল নিয়ে এসে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ কালাবদর ও তেতুলিয়া নদীতে রাতে কোটি কোটি টাকার অবৈধ বালু ব্যবসা, প্রশাসন নীরব পটুয়াখালী-ঢাকা রুটে ৫০ টাকা বাড়তি বাসভাড়া নেওয়ার অভিযোগ ভোলায় হাসপাতালে তীব্র সংকটে ওষুধ-সরঞ্জাম, শিশু ওয়ার্ডে পাঁচ গুণ রোগী ধেয়ে আসছে ‘ঘূর্ণিঝড় অর্ণব’, কখন কোথায় আঘাত হানবে? জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • স্বাস্থ্যবিধি মেনে ২৯ এপ্রিল থেকে বাস চলবে

    স্বাস্থ্যবিধি মেনে ২৯ এপ্রিল থেকে বাস চলবে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কঠোর লকডাউন শেষ হচ্ছে আগামী ২৮ এপ্রিল। করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে দোকান ও মার্কেট খোলা রাখার মতোই স্বাস্থ্যবিধি মেনে আগামী ২৯ এপ্রিল থেকে পরিবহন চালাতে চান পরিবহন মালিকরা। এ নিয়ে পরিবহন মালিকরা সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও সচিবের সঙ্গে এ বিষয় সম্পর্কে আলোচনা করেছেন।

    আজ শুক্রবার দোকানপাট ও মার্কেট খোলার ঘোষণা আসার পর পরিবহন চালানোর বিষয়টি আলোচনায় আসে।

    এ ব্যাপারে পরিবহন চালানোর বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ গণমাধ্যমকে বলেন, বাস চালানোর ব্যাপারে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং সচিবের সঙ্গে আলোচনা হয়েছে। বাস চালাতে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। তবে আশা করছি লকডাউন ২৯ এপ্রিল থেকে বাস চালাতে পারব।

    এদিকে বাস মালিকরা জানান, তারা সরকারের কাছে বাস চালু করার দাবি জানিয়েছেন। তারা আশা করছেন লকডাউনের এই মেয়াদ শেষে বাস চালু হবে। সেভাবেই তারা প্রস্তুতি নিচ্ছেন।

    গণপরিবহন চালুর বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সামনে ঈদ। এ সময়ে রাজধানীতে গণপরিবহন কিংবা দূরপাল্লার বাস চলাচলের সিদ্ধান্ত নিলে আর লকডাউন থাকবে না। গণপরিবহন চলাচলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগামী ২৮ এপ্রিলের আগে কিছুই বলা সম্ভব নয়।


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ