ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • বাস ভাড়া বাড়লো ঢাকা-নারায়ণগঞ্জ রুটে

     বাস ভাড়া বাড়লো ঢাকা-নারায়ণগঞ্জ রুটে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ডিজেল ও কেরোসিনের দাম বাড়ায় পূর্ব ঘোষণা ছাড়াই ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া প্রতি টিকিটে ১৪ টাকা বাড়ানো হয়েছে। গতকাল বুধবার (০৩ নভেম্বর) রাত ১২টায় প্রতি লিটার জ্বালানি তেলের দাম ১৫ টাকা বাড়ানোর ঘোষণার পর গণপরিবহনে প্রতিটি টিকিটের দাম ১৪ টাকা বাড়ানো হয়েছে।

    ঢাকা-নারায়ণগঞ্জ পূর্ব ঘোষণা ছাড়াই গণপরিবহনে ভাড়া বাড়ায় যাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। অনেক যাত্রী কাউন্টারের লোকদের সঙ্গে তর্কে জড়িয়েছেন।

    ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচল করা পরিবহন মালিকরা বলছেন, জ্বালানি তেলের দাম বাড়ায় বাস ভাড়া বাড়ানো ছাড়া বিকল্প কোনো পথ নেই। তাই বাসের ভাড়া বাড়ানো হয়েছে। সবকিছুর দাম বেড়েছে। তাই তারা বাধ্য হয়েই বাস ভাড়া বাড়িয়েছেন।

    পূর্ব ঘোষণা ছাড়া গণপরিবহনের ভাড়া বাড়ানোর বিষয়ে কাউন্টারে থাকা লিয়াকত আলী বলেন, জ্বালানি তেলের দাম বেড়েছে সেখানে বাসের ভাড়া বাড়বেই। আগামীকাল সিদ্ধান্ত নিয়ে বাসের ভাড়া বাড়ানোর কথা রয়েছে। কিন্তু এখন যদি আগের ভাড়ায় বাস চালাতে হয় তাহলে লোকসান গুণতে হবে বাস মালিকদের। আর বাস বন্ধ রাখলে ঢাকা-নারায়ণগঞ্জ রুটের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়বেন।

    বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল ও চাষাঢ়া বাসস্ট্যান্ডে গিয়ে মালিকপক্ষ ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী বন্ধন পরিবহন, উৎসব পরিবহন, আনন্দ পরিবহন ও শীততাপ নিয়ন্ত্রিত শীতল পরিবহনের বাসের ভাড়া বাড়ানো হয়েছে।

    ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বন্ধন ও উৎসব পরিবহনের ভাড়া ৩৬ টাকা থেকে বাড়িয়ে ৫০ টাকা, আনন্দ পরিবহন ৩২ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা আর শীতল পরিবহনের ৫৫ টাকা থেকে বাড়িয়ে ৬৫ টাকা করা হয়েছে। তবে আগের ভাড়া ৩০ টাকায় চলাচল করছে বিআরটিসির দ্বিতল বাস।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ