ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • ওয়াইফাইয়ের আওতায় আসছে প্রাথমিক বিদ্যালয়

    ওয়াইফাইয়ের আওতায় আসছে প্রাথমিক বিদ্যালয়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ‘অনলাইন স্কুল’ ব্যবস্থা চালু করতে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ওয়াইফাইয়ের আওতায় আনা হচ্ছে। করোনা মহামারিকে কেন্দ্র করে এই ব্যবস্থা চালু করা হলেও করোনা পরবর্তী স্বাভাবিক পরিস্থিতিতেও এই ব্যবস্থা অব্যাহত থাকবে।

    এ বিষয়ে জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহাম্মদ মনসুরুল আলম বলেন, ‘‘দেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে ‘অনলাইন স্কুল’ চালু করা হচ্ছে। এই অনলাইন স্কুল পরিচালনায় দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়কে (যেসব এলাকার মোবাইল নেটওয়ার্ক রয়েছে) ওয়াইফাইয়ের আওতায় আনা হবে। অনলাইন স্কুলের মাধ্যমে প্রত্যেক শিক্ষার্থীর পাঠদান অব্যাহত রাখা হবে। করোনা পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটির কারণে গ্রামের শিক্ষার্থীরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সে কারণে অনলাইন স্কুল পরিচালনার পাশাপাশি গ্রামের প্রতিষ্ঠানগুলোতে যেসব শিক্ষার্থী অনলাইনে সুযোগ নিতে পারবে না, তাদের জন্য বিকল্প ব্যবস্থায় পাঠদান অবদ্যাহত রাখা হবে।’

    অনলাইন স্কুল পরিচালনার বিষয়ে মহাপরিচালক বলেন, ‘প্রত্যেক বিদ্যালয়ে একটি করে ল্যাপটপ রয়েছে। আরও একটি করে ল্যাপটপ এবং একটি মাল্টিমিডিয়া প্রজেক্টর দেওয়া হবে। আগামী জুলাই থেকে ফার্নিচারও পৌঁছাবে। টেন্ডার হয়েছে। অনেক ক্ষেত্রে ওয়ার্ক অর্ডারও হয়েছে। ল্যাপটপ ও প্রজেক্টর দিয়ে শিক্ষকরা অনলাইন স্কুল চালাতে পারবেন।’

    তিনি বলেন, ‘তবে এ বিষয়ে সার্বিক পরিকল্পনা এখনও চূড়ান্ত হয়নি। শনিবারের (২৪ এপ্রিল) বৈঠকে চূড়ান্ত হলে সার্বিক নির্দেশনা জারি করা হবে।’

    যেসব এলকায় মোবাইল নেটওয়ার্ক নেই, সেখানে অনলাইন স্কুল পরিচালনা সম্ভব হবে না। তাদের জন্য বিকল্প ব্যবস্থা করা হবে বলে জানান মহাপরিচালক।

    মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, করোনা পরবর্তীকালে কোনও শিক্ষার্থী কোনও কারণে বিদ্যালয়ে যেতে না পারলে সে অনলাইন স্কুল কার্যক্রম থেকে পাঠগ্রহণ করতে পারবে। সেক্ষেত্রে শিক্ষার্থীর অংশগ্রহণ দেখতে পারবেন শিক্ষক। তবে অনলাইন স্কুলের সার্বিক চিত্র কী হবে, তার পরিকল্পনা চূড়ান্ত হলে জানা যাবে।

    প্রাথমিক শিক্ষা অধিদফতর সূত্রে জানা গেছে, করোনা অতিমারির কারণে দ্রুত বিদ্যালয় খুলে দেওয়ার বিষয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ কারণে যদি বিদ্যালয় খুলতে আরও দেরি হয়, সে ক্ষেত্রে অনলাইন স্কুল কার্যক্রম শিক্ষার্থীদের পাঠ গ্রহণে বেশি কার্যকর ভূমিকা রাখতে পারবে। পাশাপাশি সেসব এলাকায় শিক্ষকরা সরাসরি অভিভাবক ও শিক্ষার্থীর সঙ্গে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে পাঠদান সরবরাহ করবেন।

    উল্লেখ্য, গত বছর ৮ মার্চ দেশে করোনা রোগী শনাক্ত হওয়ার পর দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। দফায় দফায় তা বাড়িয়ে আগামী ২২ মে পর্যন্ত প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা হয়।


    /ইই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ