ঢাকা শনিবার, ০১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • কলাপাড়ায় জালে ধরা পড়লো ২৬ কেজির ভোল মাছ বরিশালে জুলাই যোদ্ধাদের পুনর্বাসন ও শহীদের নামফলক স্থাপনের দাবি বিএম কলেজে হলের ছাদের পলেস্তারা খসে শিক্ষার্থী আহত সংসদের বিষয়কে রাজপথে এনে অস্থিরতা তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে স্থিতিশীলতার পথে বাংলাদেশ: মার্কিন বিশেষ দূত রাষ্ট্রপতি পদে আলোচনায় এখন তিন নাম ক্রীড়াই মাদক ও সন্ত্রাস থেকে যুব সমাজকে দূরে রাখতে পারে: ইলেন ভূট্টো লালমোহনে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতাকে অব্যাহতি বানারীপাড়ায় সড়কের বেহাল দশা, খানাখন্দে বাড়ছে দুর্ঘটনা  গৌরনদীর যুবককে লিবিয়া নিয়ে নির্যাতন, একাধিক মানবপাচার মামলার আসামি ইলিয়াস গ্রেপ্তার
  • পিছু নিয়ে মাকে গলা টিপে হত্যা করে টাকা নিয়ে উধাও ছেলে

    পিছু নিয়ে মাকে গলা টিপে হত্যা করে টাকা নিয়ে উধাও ছেলে
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নওগাঁর বদলগাছীতে জমানো ৫৪ হাজার টাকা না দেওয়ায় ছেলের হাতে নিহত হয়েছেন ৪৮ বছর বয়সী ছবি খাতুন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার আধাইপুর ইউনিয়নের দেউলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ছবি খাতুন একই গ্রামের বাবুল মণ্ডলের স্ত্রী।

    স্থানীয়রা জানায়, বিকেলে ক্ষেতে ধান দেখতে গিয়ে ছবি খাতুনের মরদেহ দেখেন দেউলিয়া গ্রামের কৃষক হাফেজ আলী। সঙ্গে সঙ্গে তিনি বিষয়টি গ্রামবাসীকে জানান। এলাকাবাসী তাৎক্ষণিক বিষয়টি থানায় জানালে মরদেহ উদ্ধার করে পুলিশ।

    জানা গেছে, মায়ের জমানো ৫৪ হাজার টাকা চান নেশাগ্রস্ত ছেলে সবুজ হোসেন। মা দিতে রাজি না হলে শ্বাসরোধে হত্যা করে টাকা নিয়ে পালিয়ে যান।

    নিহতের স্বামী বাবলু মণ্ডল বলেন, বেশ কিছুদিন আগে ৫৪ হাজার টাকায় একটি গরু বিক্রি করি। সেই টাকা আমার স্ত্রীর কাছে জমা ছিল। পাঁচ-ছয়দিন সেই টাকা চাচ্ছিল ছেলে সবুজ। টাকা না দেওয়ায় মাকে খুন করবে বলে হুমকি দিচ্ছিল। এমনকি আমাকেও নানাভাবে চাপ দিচ্ছিল টাকা নেয়ার জন্য।

    তিনি আরো বলেন, আমার ছেলে নেশা করতো। এ কারণে সে অনেকবার টাকা চুরিও করেছে। বারবার বুঝিয়েছি নেশা না করতে কিন্তু কোনো কথা শুনতো না। উল্টো আমাদের গালিগালাজ করতো। ভয়ে আর লজ্জায় তেমন কিছু বলতে পারতাম না।

    বাবলু বলেন, আমার ছেলের ভয়ে ৫৪ হাজার টাকা বাড়িতে না রেখে আমার স্ত্রী কোমরে রেখে বড়ির পাশে মাঠে ঘাস নেয়ার জন্য যান। টাকার জন্য বাড়ি থেকে পিছু নিয়ে মাঠে যায় সবুজ। সে সময় আমি বাড়িতে ছিলাম। মাঠে ছেলে তার মাকে খুন করে টাকা নিয়ে গেছে।

    স্থানীয় খালেক হোসেন ও আতাউর হোসেন বলেন, সবুজ দীর্ঘদিন ধরে নেশা করছে। নেশার টাকার জন্য মাঝে মাঝে বাড়িতে বাবা-মায়ের সঙ্গে ঝগড়া করতো। এমনকি বাবা-মাকে মারধরও করতো। সবুজ নেশা করায় আমরা প্রতিবেশীরা আতঙ্কে থাকতাম। তার চলাফেরা এবং আচরণ স্বাভাবিক ছিল না।

    বদলগাছী থানার ওসি মো. আতিকুল ইসলাম বলেন, ঘটনাটি জানার পর মরদেহ উদ্ধার করা হয়েছে। ছবি বেগমকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার পর থেকে নিহতের ছেলে পলাতক রয়েছেন।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ