ঢাকা শনিবার, ১৪ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • ১ হাজার টাকার জন্য বন্ধুকে খুন

    ১ হাজার টাকার জন্য বন্ধুকে খুন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    হবিগঞ্জ সদর উপজেলার ভাদৈ এলাকায় মাত্র এক হাজার টাকা দেনা-পাওয়ানাকে ঘিরে বন্ধুর ছুরিকাঘাতে আহম্মদ আলী স্বপন (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। পুলিশ  অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে।

    স্বপন শুক্রবার (২৩ এপ্রিল) সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি পশ্চিম ভাদৈ এলাকার জমির আলীর ছেলে। ময়নাতদন্ত শেষে শুক্রবার রাতে তার মরদেহ দাফন হয়েছে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একই এলাকার ভাড়াটিয়া বাসিন্দা মাইনুল ইসলামের কাছে স্বপনের এক হাজার টাকা পাওনা ছিল। তারা দুইজন ঘনিষ্ট বন্ধুও। বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাতে এক হাজারের দেনা-পাওয়ানা নিয়ে দুইজনের মধ্যে ঝগড়া হয়।

    রাত বারোটার দিকে মাইনুল আরও কয়েকজন যুবককে নিয়ে স্বপনের উপর হামলা চালায়। হামলার সময় মাইনুলের ছুরিকাঘাতে স্বপন আহত হলে তাকে প্রথমে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতাল ও পরে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তিনি মারা গেছেন।

    এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বলেন, এক হাজার টাকার দেনা-পাওয়ানাকে ঘিরে মাইনুলের ছুরিকাঘাতে স্বপন নিহত হয়েছেন। মাইনুলকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় আর কেউ জড়িত থাকলে তাকেও গ্রেফতার করা হবে।


    /ইই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ