ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য
  • সৌদিতে বৃষ্টির জন্য বিভিন্ন মসজিদে নামাজ আদায়

     সৌদিতে বৃষ্টির জন্য বিভিন্ন মসজিদে নামাজ আদায়
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সৌদি আরবের সব অঞ্চলে বৃষ্টির জন্য মসজিদে হারাম ও নববিসহ বিভিন্ন মসজিদে ‘সালাতুল ইসতিসকা’ নামাজ আদায় করা হয়েছে।

    বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকালে সূর্যোদয়ের ১৫ মিনিট পর এই নামাজ আদায় করা হয়।

    আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য মতে, বৃষ্টির জন্য সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয়েছে মসজিদে হারামে। পবিত্র কাবা প্রাঙ্গণে অনুষ্ঠিত নামাজে অংশ নেন মক্কা গভর্নর ও সৌদি বাদশার উপদেষ্টা প্রিন্স খালেদ আল ফয়সাল। নামাজে ইমামতি করেন কাবার ইমাম ও খতিব শায়খ ড. বানদার বালিলাহ। নামাজের পর তিনি রীতি অনুযায়ী খুতবা পাঠ করেন।

    বৃষ্টির জন্য দ্বিতীয় বড় জামাত হয়েছে মদিনার মসজিদে নববীতে। সেখানে নামাজে ইমামতি করেন ড. আবদুল মুহসিন আল কাসিম। সেখানেও মদিনা মোনাওয়ারার গভর্নর প্রিন্স ফয়সাল বিন সালমান নামাজে অংশ নেন।

    খুতবায় মুসলমানদেরকে তাদের পাপের জন্য অনুতপ্ত হতে এবং ক্ষমার জন্য সর্বশক্তিমান আল্লাহর কাছে ক্ষমা করার আহ্বান জানানো হয়। তারা বৃষ্টিপাতের জন্য লোকদেরকে ভাল ও দানশীল কাজ করার পরামর্শ দেন। সূত্র: সৌদি গেজেট


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ