ঢাকা বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রীর মৃত্যু

নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রীর মৃত্যু
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলংজানি নদীতে গোসল করতে নেমে মীম আক্তার (১৫) নামে নবম শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে।

মীম আক্তার উপজেলার আনালিয়া বাড়ি এলাকায় মো. আব্দুল্লাহর মেয়ে।

শুক্রবার (২৩ এপ্রিল) বিকেলে আনালিয়া বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি টাঙ্গাইল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক রেজাউল করিম নিশ্চিত করেছেন।

রেজাউল করিম বলেন, শুক্রবার দুপুরে এলংজানি নদীতে গোসল করতে নামেন মীম আক্তার। এক পর্যায়ে তিনি পানিতে ডুবে নিখোঁজ হয়। পরে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল অভিযান চালিয়ে তার মরদেহ উদ্ধার করে।


/ইই
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ