ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • কৃষকের ধান কাটলেন দুই মহিলা এমপি

    কৃষকের ধান কাটলেন দুই মহিলা এমপি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সুনামগঞ্জের লক্ষণশ্রী ইউনিয়নের নীলপুর গ্রামের হাফিজুর রহমানের এক একর জমির ধান কেটে দিয়েছেন দুই নারী সংসদ সদস্য।

    শনিবার (২৪ এপ্রিল) সকালে সুনামগঞ্জের দেখার হাওরে মাথায় ছাতা, গলায় গামছা পেচিয়ে একযোগে কেন্দ্রীয় কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্রের নেতৃত্বে ধান কাটতে শুরু করেন কেন্দ্রীয় কৃষক লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি ও সংসদ সদস্য অ্যাডভোকেট শামীমা শাহরিয়ার।

    ধানকাটা শেষে কেন্দ্রীয় কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র বলেন, প্রধানমন্ত্রী কৃষকের পাশে আছেন এবং তার নির্দেশে কৃষক লীগের প্রতিটি নেতাকর্মী কৃষকের পাশে থেকে ধান কেটে মাড়াই ঝাড়াইসহ সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত রয়েছি।

    কেন্দ্রীয় কৃষক লীগের সাধারণ সম্পাদক ও গাইবান্ধা-২ আসনের নারী সংসদ সদস্য অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি বলেন, বঙ্গবন্ধুর আদর্শের কৃষক লীগ অগ্রাধিকার ভিত্তিতে হাওরসহ দেশের যেখানেই কৃষক ধানকাটা নিয়ে বিপদে পড়বে সেখানেই কৃষকের পাশে দাাঁড়াবে।

    সুনামগঞ্জ-সিলেট সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীমা শাহরিয়ার বলেন, কৃষকের ধান গোডাউনে দেয়া নিয়ে কোনো অনিয়ম হবে না। কোনো সিন্ডিকেটের মাধ্যমে খাদ্য গুদামে চাল যাবে না।

    এসময় উপস্থিত ছিলেন, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু, সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ড. হাবিবুর রহমান মোল্লা, দফতর সম্পাদক রেজাউল করিম রেজা, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জহির উদ্দিন মিলন, সহ অর্থ সম্পাদক রেজাউল হক রাসেল, সুনামগঞ্জ জেলা কৃষক লীগের নেতারা।


    /ইই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ