ঢাকা বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম

এবার সৌদির স্কুলে পড়ানো হবে রামায়ণ-মহাভারত

এবার সৌদির স্কুলে পড়ানো হবে রামায়ণ-মহাভারত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সৌদি আরবের স্কুলে পড়ানো হবে রামায়ণ-মহাভারত। বিভিন্ন দেশের সংস্কৃতি, ইতিহাস, ধর্ম ইত্যাদি বিষয়ে পড়ানোর এমন পরিকল্পনা নিয়েছেন স্বয়ং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

যুবরাজের পরিকল্পনা অনুযায়ী, সৌদি আরবের প্রাথমিক শিক্ষার পাঠ্যসূচিতে বেশ কিছু পরিবর্তন আনা হচ্ছে। এই পরিকল্পনার নাম দেওয়া হয়েছে ‘ভিশন ২০৩০’। পাঠ্যসূচিতে বিভিন্ন দেশের ইতিহাস, সংস্কৃতি সম্পর্কে স্কুল পড়ুয়াদের প্রাথমিক ধারণা দেওয়া হবে বলে জানা গেছে।

 

তারই পরিপ্রেক্ষিতে বিভিন্ন ধর্মের পাশাপাশি সৌদি আরবের স্কুল পাঠ্যসূচিতে যোগ করা হয়েছে রামায়ণ ও মহাভারতের পরিচয়। ভিশন ২০৩০-এ ইংরেজি ভাষা শিক্ষাও বাধ্যতামূলক করা হয়েছে। মনে করা হচ্ছে এই পরিকল্পনার হাত ধরে সৌদি আরবের শিক্ষা ব্যবস্থার দৃষ্টিভঙ্গিতে আমূল পরিবর্তন হতে পারে।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ