ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য
  • এই প্রথম মহাকাশে হাঁটলেন চীনা নারী নভোচারী (ভিডিও)

    এই প্রথম মহাকাশে হাঁটলেন চীনা নারী নভোচারী (ভিডিও)
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    এই প্রথম মহাকাশে হাঁটলেন কোনো চীনা নারী নভোচারী। সেইসঙ্গে গড়লেন বিশ্ব রেকর্ড। তার নাম ওয়াং ওয়াপিং। গতকাল রবিবার  ‌‘শেনঝৌ ১৩’ মহাকাশযান থেকে নেমে তিনি প্রথমবার অরবিটাল স্টেশনে হাঁটেন। তখন তার সঙ্গে এক সহকর্মীও ছিলেন।

    এর আগে কোনো নারী নভোচারী মহাকাশের চীনা অববিটাল স্টেশনে হাঁটেননি।

    ৪১ বছর বয়সী ওয়াং ওয়াপিংর সঙ্গে ছিলেন তার সহকর্মী ঝাই ঝিগাং (৫৫)। তার সহকর্মীই নেতৃত্ব দেন তাকে। মহাকাশে নেমে পৃথিবীতে সঙ্গে যোগাযোগ করেন তারা। জানান, দুজনেই সুস্থ ও নিরাপদ আছেন।

    ওয়াপিং ও তার সহকর্মী মূলত মহাকাশযানের সঙ্গে পাঠানো একটি রোবোটের হাত ও পায়ের কার্যকারিতা পরীক্ষা ও সেটির মধ্যে সংযোগ স্থাপন করবেন।
     
    গত ১৬ অক্টোবর শেনঝৌ ১৩ মিশন শুরু করেন তারা। চীনের তিয়ানগং স্পেস স্টেশন থেকে তাদের গতিবিধি প্রতিনিয়ত পর্যবেক্ষণ করা হচ্ছে।

    সূত্র : সাউথ চাইনা মর্নিং পোস্ট, স্পেস


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ