ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য
  • ১৫ মাসে এই প্রথম করোনায় মৃত্যুহীন দিন দেখলো জাপান

    ১৫ মাসে এই প্রথম করোনায় মৃত্যুহীন দিন দেখলো জাপান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    করোনা মহামারি শুরুর পর এই প্রথমবারের মতো ১৫ মাস পর মৃত্যুহীন দিন দেখলো জাপানের নাগরিকরা। ২০২০ সালের ২ আগস্টের পর গতকাল রবিবার দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি বলে জানা গেছে। স্বাভাবিক জীবন যাপনে ফিরতে শুরু করেছে দেশটির নাগরিকরা। বিশেষজ্ঞদের দ্বারা গঠিত সরকারি প্যানেল পরিস্থিতির উন্নতি ঘটাতে নতুন করে পাঁচটি ধাপে অগ্রসর হচ্ছে। খবর জাপান টাইমস'র।

    বর্তমানে এন্টিভাইরাস ব্যবস্থাপনা প্যানেল চারটি ধাপে কাজ করছে। এটির কাজ হচ্ছে নতুন শনাক্ত ও হাসপাতালে ভর্তির হার নির্ণয় করা। এবার পাঁচটি ধাপে কাজ করার খসড়া প্রস্তাব দেওয়া হয়েছে। করোনার পারিপার্শ্বিক প্রকৃত অবস্থা নিরুপণের পাশাপাশি মেডিকেল সার্ভিস এবং টিকাদান কার্যক্রম এবং উপসর্গ খতিয়ে দেখার কাজ করা হবে এসব ধাপে।

    চীনের উহানে করোনাভাইরাসের প্রকোপ যখন চরমে, যখন শহরটির হাসপাতালগুলোতে রোগীদের উপচে পড়া ভিড় তখনও জাপান তার সীমান্ত বন্ধ করেনি। মহামারি শুরুর প্রথম থেকেই জাপান এমনভাবে পদক্ষেপ নেয় যে করোনার আঁচ শুরুর দিকে খুব একটা পায়নি দেশটির মানুষ।
    কিন্তু ২০২০ সালের আগস্টে হু হু করে বাড়তে থাকে ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা। আবারও করোনা ঠেকাতে জরুরি পদক্ষেপ নেওয়া হয়। যদিও দেশটির সাধারণ নাগরিকরা করোনার টিকা কার্যক্রমে ধীরগতির অভিযোগ তোলেন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ