ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বঙ্গোপসাগরে ৫ দিন ধরে সাগরে ভাসছেন ১৮ জেলে বরিশালে মিছিল নিয়ে এসে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ কালাবদর ও তেতুলিয়া নদীতে রাতে কোটি কোটি টাকার অবৈধ বালু ব্যবসা, প্রশাসন নীরব পটুয়াখালী-ঢাকা রুটে ৫০ টাকা বাড়তি বাসভাড়া নেওয়ার অভিযোগ ভোলায় হাসপাতালে তীব্র সংকটে ওষুধ-সরঞ্জাম, শিশু ওয়ার্ডে পাঁচ গুণ রোগী ধেয়ে আসছে ‘ঘূর্ণিঝড় অর্ণব’, কখন কোথায় আঘাত হানবে? জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • রিমান্ড শেষে নিপুণ রায়কে পাঠানো হলো কারাগারে 

    রিমান্ড শেষে নিপুণ রায়কে পাঠানো হলো কারাগারে 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বেআইনি সমাবেশ, গুরুতর আঘাত ও হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর যাত্রাবাড়ী থানায় করা মামলায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরীকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

    শনিবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসি এ আদেশ দেন।

    এ মামলায় চারদিনের রিমান্ড শেষে মামলাটির তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ীর থানার এসআই বিলাল আল আজাদ নিপুণকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

    আবেদনে বলা হয়, গত ২১ এপ্রিল কারাগারে থেকে আসামিদের হেফাজত পেয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। প্রাথমিক তদন্তে আসামির জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। আসামির বিরুদ্ধে বিস্তারিত তদন্ত অব্যাহত রয়েছে। 

    আসামির নাম-ঠিকানা যাচাই-বাছাই মামলার তদন্ত শেষ না পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন এ তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।   গত ২১ এপ্রিল নিপুণ রায়সহ চার জনের বিভিন্ন মেয়াদের রিমান্ড মঞ্জুর করেন আদালত।  

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায় চৌধুরীর পুত্রবধূ ও দলের নির্বাহী সদস্য নিপুণ রায় গাড়িতে আগুন দেওয়ার নির্দেশ দিচ্ছেন এমন একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।  

    এ অভিযোগে এরই মধ্যে নিপুণ রায়কে রাজধানীর রায়েরবাজার এলাকা থেকে গত ২৮ মার্চ আটক করে সাদা পোশাকের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ