ঢাকা শনিবার, ২১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • বেগমগঞ্জে নৌকার নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ

    বেগমগঞ্জে নৌকার নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর বেগমগঞ্জে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।    

     সোমবার (৮ নভেম্বর) ভোর রাতে উপজেলার ১৬নং কাদিরপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের মিয়ার টেকে নৌকা প্রতীকের নির্বাচনী অফিসে অগ্নিসংযোগের এ ঘটনা ঘটে।

    জানা যায়, কাদিরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোট চেয়ারম্যান প্রার্থী ৩ জন। নৌকার প্রতীক পেয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সালাহ উদ্দিন। স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হয়েছেন- নুর নবী,জাবের হোসেন রাজু।

    কাদিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও নৌকার প্রার্থী সালাহ উদ্দিন অভিযোগ করে বলেন, আমার প্রতিদ্বন্দ্বী টেলিফোন প্রতীকের প্রার্থীর লোকজন এমন নেক্কারজনক ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় আমি থানায় লিখিত অভিযোগ করার প্রস্তুতি নিচ্ছি।  

    অভিযোগের বিষয়ে জানতে বিকেল ৩টা ৫৩মিনিটে একাধিকবার স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নুরনবীর ফোনে কল করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।   বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি ঘটনার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  তিনি আরো বলেন, অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ওই দুই প্রার্থী একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ তুলছেন। তবে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ