ঢাকা শুক্রবার, ২৬ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝালকাঠিতে নির্মিত হবে স্পোর্টস কমপ্লেক্স: জিয়াউদ্দিন হায়দার বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭  বরিশালে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বেইজিংয়ে গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪ পটুয়াখালীতে বাসে অভিযান চালিয়ে ৩৭ লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী তরুণ তারকা নাদিরার আকাক্সক্ষা বাস্তবায়নে বাধা, পরিবারে হতাশা এইচএসসি পরীক্ষা: বরিশাল কেন্দ্রসচিবদের সঙ্গে শিক্ষামন্ত্রীর সভা বৃহস্পতিবার বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৭
  • হেফাজতের সঙ্গে কোনো আপস নয় :আমির হোসেন আমু

    হেফাজতের সঙ্গে কোনো আপস নয় :আমির হোসেন আমু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    হেফাজতে ইসলামের নেতাদের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হচ্ছে। কোনো আপস নয়। কোনো সমঝোতা নয়। এবার নিজস্ব শক্তি দিয়েই হেফাজতের অপরাজনীতিকে দমন করবে সরকার। এসব কথা জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমির হোসেন আমু।

    তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ। তারা ইসলামকে শান্তির ধর্ম হিসেবে জানেন। কিন্তু ধর্মের নামে হেফাজত অধর্মের কাজ করছে। মানুষ অবাক হয়েছে তাদের কর্মকাণ্ড দেখে। ধর্মকে ব্যবহার করে তারা যা করছে, তা জুলুম। তারা দাবি-দাওয়ার নামে সরকার পতনের ষড়যন্ত্র করছে। এটি তো কোনোভাবেই মেনে নেয়া যায় না।

    তিনি আরও বলেন, বিএনপি-জামায়াত হেফাজতকে ব্যবহার করছে সরকার পতনের কৌশল হিসেবে। তারা আওয়ামীবিরোধী মনোভাব থেকেই হেফাজতকে সমর্থন যুগিয়েছে। এটি তাদের রাজনীতির দৈন্যদশা বলি মনে করি। বিএনপি-জামায়াতের ফাঁদে পা দিয়ে হেফাজতও সরকারের পতন চায়। তারা ইসলামের হেফাজতের নামে সরকারের বিরোধিতা করছে। বিএনপি হেফাজতকে উসকে দিয়েছে পরিকল্পিতভাবে। এটি তো আমরা বরদাশত করব না।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ