ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • মাদক পরিবহন,বাইকার রিয়াকে খুঁজছে পুলিশ

    মাদক পরিবহন,বাইকার রিয়াকে খুঁজছে পুলিশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রাইভেটকার থেকে মাদক উদ্ধারের ঘটনায় লেডি বাইকার রিয়া রায়কে খুঁজছে পুলিশ। ইতোমধ্যে অবশ্যই সোমবার (৮ নভেম্বর) সিলেট বিমানবন্দর এলাকা থেকে মাদকসহ রিয়ার প্রেমিক আরমান সামিকে গ্রেফতার করা হয়েছে। এই সময় রিয়া সুকৌশলে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে গেছেন। সিলেট বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির এই তথ্য জানান।

    গ্রেফতার আরমান সামি নগরীর মিরাপাড়ার বাসিন্দা। রিয়া রায় নগরীর কুমারপাড়ার বাসিন্দা।


    পুলিশ জানায়, বিলাসী জীবন যাপনের পাশাপাশি সামি ও রিয়া মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন। মূলত বাইকিংয়ের  আড়ালে মাদকের নেটওয়ার্ক গড়ে তুলেছেন তারা। বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে তারা মাদক বিক্রি করতেন। রিয়া ও তার প্রেমিক সামির বিরুদ্ধে সিলেট বিমানবন্দর থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।  মামলা দায়েরের পর থেকে লেডি বাইকার রিয়া লাপাত্তা রয়েছেন।

    ওসি বলেন, রবিবার (৭ নভেম্বর) রাতে রিয়া তার প্রেমিক আরমান সামিকে নিয়ে নীল রঙের একটি প্রাইভেটকারে  সিলেটের এয়ারপোর্ট-সংলগ্ন এলাকায় যান। গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় গাড়িটি থামানোর সংকেত দেয় ওই এলাকায় অবস্থানরত টহল পুলিশ। একটু দূরে গিয়ে গাড়িটি থামলে এক তরুণী দ্রুত নেমে সটকে যান। এ সময় পুলিশ গাড়ি তল্লাশি করে পানির বোতলে রাখা বিশেষ মদ ৫০০ মিলিগ্রাম, ইয়াবা ট্যাবলেট ১০ পিস ও দুই পুড়িয়া গাঁজা উদ্ধার করে।


    ওসি আরও বলেন, তাৎক্ষণিক আরমান সামিকে আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরমান সামিই জানান, পালিয়ে যাওয়া তরুণী রিয়া রায়। তিনি একজন লেডি বাইকার। গ্রেফতার হওয়া আরমান সামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পলাতক রিয়াকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ