ঢাকা বুধবার, ২৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম 
  • আমতলীতে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং কার্যক্রম ও মতবিনিময় সভা

    আমতলীতে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং কার্যক্রম ও মতবিনিময় সভা
    স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং কার্যক্রম ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.কে.এম. মিজানুর রহমান।
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলী থানার আয়োজনে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ধর্ষণ, ইভটিজিং, বাল্যবিবাহ, ডিজিটাল প্রযুক্তির অপব্যবহার ও সামাজিক মূল্যবোধ সংক্রান্ত স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং কার্যক্রম ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    আজ বুধবার বেলা ১১টায় আমতলী সরকারি কলেজ মিলনায়তনে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হোসেন আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং কার্যক্রম ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.কে.এম. মিজানুর রহমান।

    অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আমতলী সরকারী কলেজের প্রভাষক এটিএম পারভেজ, বড়ুন জিৎ শীল, রফিকুল ইসলাম, রতন কর্মকার, মজিবুল হক, কুদ্দুসুর রহমান, মনিরুল ইসলাম, আশসাকুর রহমান, শ্যামল কৃষ্ণ, ফজলুল হক, শামসুল হক মিলন, মফিদুল হুদা, সঞ্চয় বাবু, নুরুল হুদা, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক হায়াতুজ্জামান মিরাজ, এসআই শুভ বাড়ৈ, শিক্ষার্থী তাসনুফা মিম, মো. তুষার, তানিয়া আক্তার, মো. ইমরান প্রমুখ।

    বক্তরা মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ধর্ষণ, ইভটিজিং, বাল্যবিবাহ, ডিজিটাল প্রযুক্তির অপব্যবহার ও সামাজিক মূল্যবোধ বিষয়ে করণীয় তুলে ধরেন।

    প্রধান অতিথি আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.কে.এম. মিজানুর রহমান বলেন, আমি যতদিন আমতলীতে আছি ততদিন এসকল বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করবো। এ সকল বিষয়ে জড়িক কাউকেই ছাড় দেয়া হবে না। তিনি উল্লেখিত বিষয়গুলো নির্মূলে শিক্ষক- শিক্ষার্থীসহ সকলের সহযোগিতা কামনা করেন।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ