ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শ্রমিক দল নেতা আব্দুর রাজ্জাক সরদারের রুহের মাগফিরাত কামনায় শ্রমিক দল নেতা আব্দুর রাজ্জাক সরদারের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল মহিপুরে ডিবি পরিচয়ে নিজ দলের নেতাকে নির্যাতন, পদ হারালেন ছাত্রদলের দুই নেতা শিবিরের ‘সাথী’ পদ হারিয়েছেন রাকসুর জিএস আম্মার র‍্যাগিং: বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৪৮ শিক্ষার্থীর শাস্তি এলপিজির কৃত্রিম সংকট ঠেকাতে ডিসিদের নির্দেশ গৌরনদীতে ছাত্রকে কান ধরিয়ে ওঠবস, যুবদল নেতাকে কারাদণ্ড বরিশালে ঘুমন্ত বাবাকে ঘর থেকে ডেকে নিয়ে হত্যা, ছেলের যাবজ্জীবন ভোলায় পুকুর ও ঘেরে মাছ চাষে ভাগ্য বদল, বছরে বেচাকেনা দেড়শ কোটি টাকা  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর মামলা: এমপি গাজী নজরুলের সঙ্গে বাদীপক্ষের আপস ভোলায় ১৯ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার
  • স্কুলছাত্রকে বলাৎকারের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার

    স্কুলছাত্রকে বলাৎকারের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার বেতাগীতে এক স্কুলছাত্রকে (৮) ধর্ষণের অভিযোগে মো. দুলাল সিকদার (৪৮) নামে এক শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার নির্যাতিত ছাত্রের চাচা বাদী হয়ে বেতাগী থানায় মামলা দায়ের করেন।

    মামলার পরপরই অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে বেতাগী থানা পুলিশ। ওই শিক্ষক উপজেলার বেতাগী পৌরশহরের ৪নং ওয়ার্ডের মৃত ইউসুফ সিকদারের ছেলে ও একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

    পরিবার ও মামলা সূত্রে জানা গেছে, অভিযুক্ত দুলাল সিকদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন। নির্যাতিত ছাত্রটি ওই বিদ্যালয়ে প্রথম শ্রেণির ছাত্র। বিদ্যালয়ে থাকাকালে শিক্ষক দুলাল সিকদার কিছু দিন পরপরই ক্লাস চলাকালে বিভিন্নভাবে ডেকে নিয়ে ভয়ভীতি দেখিয়ে ওই বিদ্যালয়ের দ্বিতীয় তলার তৃতীয় কক্ষের মধ্যে নিয়ে বলাৎকার করত।

    সর্বশেষ গত ৭ নভেম্বর বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল সিকদার ওই ছাত্রকে তার ইচ্ছার বিরুদ্ধে একই স্থানে নিয়ে বলাৎকার করে। এ ঘটনা কাউকে জানালে ওই ছাত্রকে স্কুল থেকে বহিষ্কারের হুমকি দেয় ওই শিক্ষক। পরে ওই ছাত্র স্কুল থেকে পালিয়ে আসে ও পরের দিন থেকে বিদ্যালয়ে যেতে অনিচ্ছা প্রকাশ করে। পরিবারের লোকজন জানতে চাইলে ওই ছাত্র ঘটনাটি পরিবারকে জানায়। পরে ওই ছাত্রের চাচা বাদী হয়ে বুধবার বেতাগী থানায় মামলা দায়ের করেন।

    এ ব্যাপারে বেতাগী উপজেলা শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম বলেন, একজন শিক্ষকের বিরুদ্ধে এমন নোংরা আচরণ ও অভিযোগ কাম্য নয়। এহেন অভিযোগের ভিত্তিতে উপজেলা শিক্ষা অফিস কর্তৃক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রিপোর্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হবে।

    বেতাগী থানার ওসি মো. শাহআলম বলেন, বলাৎকারের ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তকে ইতোমধ্যেই গ্রেফতার করা হয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ