ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য
  • ভারতে করোনা সংক্রমণ ফের বাড়ছে

    ভারতে করোনা সংক্রমণ ফের বাড়ছে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ১১ দিন পর ভারতে করোনার দৈনিক সংক্রমণ ফের ১৩ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৯১ জন।

    কেরালায় আক্রান্তের সংখ্যা বাড়তেই বৃহস্পতিবার ভারতে দৈনিক সংক্রমণ বেড়েছে।  কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৪৪ লাখ ১ হাজার ৬৭০ জন।

    গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৪০ জনের। এর অধিকাংশই কেরালায়। অন্য রাজ্যগুলোতে দৈনিক মৃত্যু অনেকটা স্বাভাবিক রয়েছে।

    আক্রান্ত কম হওয়ায় গত কয়েক মাস ধরেই ভারতে সক্রিয় রোগীর সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় এক হাজারের বেশি কমায় দেশটিতে সক্রিয় রোগী সংখ্যা হল ১ লাখ ৩৮ হাজার ৫৫৬।

    ভারতের অধিকাংশ রাজ্যে সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও ব্যতিক্রম শুধু কেরালা। আগের থেকে কমলেও দক্ষিণের ওই রাজ্যে সাড়ে পাঁচ থেকে আট-নয় হাজারের মধ্যে ঘোরাফেরা করছে দৈনিক আক্রান্তের সংখ্যা।

    গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছে সাড়ে সাত হাজারের বেশি। মহারাষ্ট্রে ১ হাজার ৯৪। তামিলনাড়ুতে ৮২৮, পশ্চিমবঙ্গে ৮৫৩ এবং মিজোরামে ৫৩১। বাকি সব রাজ্যেই  ৫০০-র কম রয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ