ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • বাংলাদেশকে ৩২ লাখ ৭৩ হাজার ডোজ টিকা দিচ্ছে পোল্যান্ড

    বাংলাদেশকে ৩২ লাখ ৭৩ হাজার ডোজ টিকা দিচ্ছে পোল্যান্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কোভিড ১৯ পরিস্থিতি মোকাবিলায় বন্ধুত্বের নিদর্শন হিসেবে বাংলাদেশকে ৩২ লাখ ৭২ হাজার ৮৮০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা দিচ্ছে পোল্যান্ড। বুধবার (১০ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড ১৯-এর এই টিকা পোল্যান্ড তাদের নিজস্ব তত্ত্বাবধানে ঢাকায় পাঠাচ্ছে। এরমধ্যে ১০ লাখ ২৭ হাজার ২৯০ ডোজ টিকার প্রথম চালান বুধবার ঢাকা পৌঁছেছে।

    দ্বিতীয় চালানের ৯ লাখ ২০ হাজার ৭৯০ ডোজ ১১ নভেম্বর এবং ১৩ লাখ ২৪ হাজার ৮০০ ডোজের তৃতীয় চালান ১৪ নভেম্বর দেশে আসার কথা রয়েছে।

    ঢাকায় পোল্যান্ডের রাষ্ট্রদূত অ্যাডাম বুরাকোওস্কি বুধবার রাজধানীতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় স্বাস্থ্য বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া এবং ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রিয়ার অ্যাডমিরাল (অবসরপ্রাপ্ত) মো. খুরশেদ আলমের কাছে টিকার ডোজের টোকেন হস্তান্তর করেন।

    পোলিশ রাষ্ট্রদূত দুই দেশ চলমান করোনা পরিস্থিতির উত্তরণ ঘটাতে দ্রুত সফল হবে, এমন প্রত্যাশা ব্যক্ত করে বলেন, ‘বাংলাদেশের প্রতি বন্ধুত্বের নিদর্শন হিসেবে কোভিড-১৯ টিকা প্রদান করা হয়েছে।’

    ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব পোল্যান্ড সরকারকে ধন্যবাদ জানানোর পাশাপাশি দু’দেশের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে উল্লেখ করেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ