ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য
  • প্রবল বর্ষণে ভারত-শ্রীলঙ্কায় ২৫ জনের মৃত্যু

     প্রবল বর্ষণে ভারত-শ্রীলঙ্কায় ২৫ জনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রবল বর্ষণে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ু ও শ্রীলঙ্কার উপকূলীয় এলাকায় অন্তত ২৫ জনের প্রাণহানি ঘটেছে। সেইসঙ্গে হাজার হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত, যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিএনএন।

    শ্রীলঙ্কার কর্মকর্তারা জানিয়েছেন, গত কয়েকদিনের ভারী বর্ষণে দেশটির উপকূলীয় এলাকায় অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। তাদের বেশিরভাগই পানিতে ডুবে মারা গেছেন। সেইসঙ্গে বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভূমিধসে আরও ৫ জন আহত হয়েছেন।

    দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের প্রধান সুদান্থা রানাসিংহে জানান, ‌করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় সরকারি আশ্রয় কেন্দ্র ঠাঁই নেওয়া এক হাজারের বেশি পরিবারকে তাদের স্বজনদের কাছে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

    আজ বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে গভীর সমুদ্রে সৃষ্ট নিম্নচাপটি তামিলনাড়ুর দিকে অগ্রসর হতে পারে বলে আশংকা করছে শ্রীলঙ্কার আবহাওয়া দফতর।

    ভারতের আবহাওয়া অধিদফতর তামিলনাড়ু রাজ্যের বিভিন্ন অংশ এবং পার্শ্ববর্তী অন্ধ্র প্রদেশে রেড অ্যালার্ট জারি করেছে।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ