ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শ্রমিকদল নেতা আব্দুর রাজ্জাক সরদারের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল মহিপুরে ডিবি পরিচয়ে নিজ দলের নেতাকে নির্যাতন, পদ হারালেন ছাত্রদলের দুই নেতা শিবিরের ‘সাথী’ পদ হারিয়েছেন রাকসুর জিএস আম্মার র‍্যাগিং: বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৪৮ শিক্ষার্থীর শাস্তি এলপিজির কৃত্রিম সংকট ঠেকাতে ডিসিদের নির্দেশ গৌরনদীতে ছাত্রকে কান ধরিয়ে ওঠবস, যুবদল নেতাকে কারাদণ্ড বরিশালে ঘুমন্ত বাবাকে ঘর থেকে ডেকে নিয়ে হত্যা, ছেলের যাবজ্জীবন ভোলায় পুকুর ও ঘেরে মাছ চাষে ভাগ্য বদল, বছরে বেচাকেনা দেড়শ কোটি টাকা  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর মামলা: এমপি গাজী নজরুলের সঙ্গে বাদীপক্ষের আপস ভোলায় ১৯ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার
  • নানা বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

    নানা বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার তালতলীতে নানা বাড়ি বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে মো. শাহরিয়া নামের পাঁচ মাস বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে।

    বৃহস্পতিবার (১১নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার কড়ইবাড়ীয়া ইউনিয়নের উত্তর গেন্ডামাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত শিশু শাহারিয়া গেন্ডামাড়া এলাকার মৃত্যু আইয়ুব আলীর ছেলে।

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে মায়ের সাথে নানা মো. ছিদ্দিক মল্লিকের বাড়িতে বেড়াতে আসে শিশু শাহরিয়ার। খেলার ছলে সবার অগোচরে নানার বাড়ির পিছনে থাকা পুকুরের পানিতে পড়ে ডুবে যায়।

    প্রত্যক্ষদর্শীরা বলেন, অনেক খোঁজাখুঁজির পরে বাড়ির পেছনে থাকা পুকুর থেকে শিশু শাহরিয়াকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানেই কর্তব্যরত চিকিৎসকরা শিশুটিকে মৃত ঘোষণা করেন।

    তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাখাওয়াত হোসেন তপু বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ