ঢাকা রবিবার, ২২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে যুবক আটক

    বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে যুবক আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধপথে বাংলাদেশে প্রবেশ করার সময় জুয়েল হোসেন (৩০) নামের এক যুবককে আটক করেছেন জয়পুরহাট ২০ বিজিবির সদস্যরা।

    বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ১১টায় হিলি সীমান্ত পিলার নম্বর ২৮৫/২৫এস থেকে ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধরন্দা ফকিরপাড়া নামক স্থান থেকে তাকে আটক করা হয়। আটক যুবক হাকিমপুর উপজেলার ধরন্দা (ফকিরপাড়া) গ্রামের মৃত জাহাঙ্গীর আলমের ছেলে।

    হাকিমপুর হিলিসিপি বিওপির নায়েক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম জানান, জানতে পারি এক যুবক অবৈধপথে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে। পরে সীমান্ত এলাকায় বিজিবির সদস্য মোতায়েন করা হলে একপর্যায়ে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক হাকিমপুর থানায় সোপর্দ করা হয়।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ