ঢাকা রবিবার, ২৮ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • অতীতের সব রেকর্ড ভেঙে পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৫ কোটি ৯০ লাখ টাকা পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়নের বিক্ষোভ  বিএম কলেজে উত্তরণের জ্যৈষ্ঠ উৎসব ও বর্ষাবরণ  ঝালকাঠিতে নির্মিত হবে স্পোর্টস কমপ্লেক্স: জিয়াউদ্দিন হায়দার বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭  বরিশালে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বেইজিংয়ে গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪ পটুয়াখালীতে বাসে অভিযান চালিয়ে ৩৭ লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী
  • নিজের ভোট নিজেই পাননি ২ প্রার্থী

    নিজের ভোট নিজেই পাননি ২ প্রার্থী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রংপুরের পীরগাছা উপজেলার কান্দি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ২ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে দু'জন প্রার্থী কোনো ভোট পাননি। অর্থাৎ, তাদের নিজের ভোটটিও বাক্সে পড়েনি।

    এদের মধ্যে খোকা মিয়া (মোরগ প্রতীক) বর্তমান ইউপি সদস্য ও দুলাল মিয়া (বৈদ্যুতিক পাখা) নতুন প্রার্থী ছিলেন।

    বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাতে পীরগাছা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বেসরকারি ফলাফল ঘোষণাকালে ওই দুইজন কোনো ভোট পাননি বলে ঘোষণা দেন রিটার্নিং কর্মকর্তা এনামুল হক।

    জানা গেছে, এ ওয়ার্ডে ৫ জন প্রার্থী ইউপি সদস্য পদে অংশ নেন। ফলাফলে দেখা যায়, আব্দুল জব্বার তোকদার (ফুটবল) ১০৩৯ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আশরাফুল ইসলাম (টিউবওয়েল) ৯৩১ ভোট পান।

    ২ নম্বর ওয়ার্ডের দাদন গ্রামের বাসিন্দা শফিকুল ইসলাম বলেন, বর্তমান ইউপি সদস্য খোকা মিয়া ও নতুন প্রার্থী দুলাল মিয়া তাদের নিজের, এজেন্টের ও পরিবারের কারো কোনো ভোট পাননি। এমন ঘটনা স্মরণীয় হয়ে থাকবে।

    রিটার্নিং কর্মকর্তা এনামুল হক বলেন, নির্বাচনে যে কেউ প্রার্থী হতে পারেন। খোকা মিয়া ও দুলাল মিয়া ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদে বৈধ প্রার্থী ছিলেন। কেন ভোট পাননি সেটি আমার জানা নেই।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ