ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • এসএমএস বন্ধে ‘ডু নট ডিস্টার্ব’ সেবা

    এসএমএস বন্ধে ‘ডু নট ডিস্টার্ব’ সেবা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মোবাইল ফোনে অপারেটরদের প্রমোশনাল এসএমএস না পেতে চাইলে ‘ডু নট ডিস্টার্ব বা ডিএনডি সেবা’র কথা জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

    অর্থাৎ প্রমোশনাল এসএমএস না পেতে চাইলে গ্রাহকরা গ্রামীণফোনের *১২১*১১০১#, বাংলালিংক *১২১*৮*৬# এবং রবি ও এয়ারটেল *৭# ডায়াল করে সেবাটি চালু করতে পারে। এতে তার  মোবাইলে আর প্রেমোশনাল এসএমএস আসবে না।


    শনিবার  (২৪ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সম্পর্কে বিস্তারিত জানিয়ে গণমাধ্যমে তা প্রচারের কার্যক্রম শুরু করেছে সরকারের এ নিয়ন্ত্রক সংস্থাটি।

    বিটিআরসি জানায়, বেশ কয়েক বছর আগেই গ্রাহকের জন্য এসব এসএমএস বন্ধের অপশন রাখতে অপারেটরগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু গ্রাহকরা এ বিষয়ে সেবা বন্ধের বিষয়টি জানতেন না।

    ‘ডু নট ডিস্টার্ব বা ডিএনডি’ সেবাটি যেন গ্রাহকরা নেন সেজন্য সচেতনতা তৈরি করতে প্রচারণা শুরু করেছে বিটিআরসি।


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ