ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ধর্ষণে জন্ম নেওয়া শিশুর পিতৃপরিচয় ঘোষণা করে যুবককে যাবজ্জীবন বরিশাল নগরীর উন্নয়নমূলক কর্মকাণ্ডের গতি বাড়াতে প্রধানমন্ত্রীর কাছে ডিও লেটার দিলেন প্রশাসক শিরীন বাবুগঞ্জে সেনাদের গ্রীষ্মকালীন মহড়ায় যুদ্ধক্ষেত্রের খাবার খেলেন প্রধানমন্ত্রী নিজেরা যদি পরিবেশের দিকে খেয়াল না রাখি, তাহলে ভুক্তভোগী আমরাই হবো: প্রধানমন্ত্রী ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম সেনাবাহিনী বারবার দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে ব্যাংককে বারে ভয়াবহ আগুন, নিহত ২৭ পৌঁছেছেন প্রধানমন্ত্রী, সংবর্ধনা জানাতে বরিশালে ৪০ কি.মি. মানবপ্রাচীর আগামী জুনের মধ্যে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বরিশালে স্বাগত প্রধানমন্ত্রী, বাজেটে বঞ্চিত দক্ষিণাঞ্চলবাসীর যত দাবি
  • অতিরিক্ত ভাড়া আদায়ে ২১৭ বাসে জরিমানা

    অতিরিক্ত ভাড়া আদায়ে ২১৭ বাসে জরিমানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাসে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করতে অভিযান চালাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। তাদের সঙ্গে পরিবহন মালিক সমিতির প্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন। শনিবার (১৩ নভেম্বর) ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে ২১৭টি বাসে অভিযান চালিয়ে এক লাখ ৫৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

    সকাল থেকেই রাজধানীর মালিক মিয়া এভিনিউর সামনে থেকে এ অভিযান শুরু হয়। বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফখরুল ইসলামের পাশাপাশি অভিযানে অংশ নেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ।

    অভিযানকালে মো. ফখরুল ইসলাম বলেন, ঢাকা শহরের বিআরটিএর পক্ষ থেকে ৮টি মোবাইল কোর্ট প্রতিদিন চলছে। অভিযান আমরা যাত্রীদের বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ পাচ্ছি। যাদের বিরুদ্ধে অভিযোগ পাচ্ছি তাদের জরিমানা করা হচ্ছে। এরপরে যখন আরো অভিযোগ পাবো তাদের বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

    এনায়েত উল্যাহ গণমাধ্যমকে বলেন, সিএনজি চালিত বাস বন্ধ করে দেওয়া সম্ভব নয়। তবে সিএনজির গাড়িতে কোনো অবস্থায় নতুন ভাড়া নিতে পারবে না। যাত্রীরা যাতে বুঝতে পারে কোনটা সিএনজি চালিত গাড়ি তার জন্য বাসে স্টিকার লাগিয়ে দেওয়া হচ্ছে।

    বিআরটিএর তথ্য বলছে, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বিআরটিএর পরিচালিত ১০ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ২১৭টি বাস ও মিনিবাসে অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে ১৮৭টি ডিজেল ও ৩৫টি সিএনজি চালিত বাস-মিনিবাসের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় মামলা করা হয়। এসব মামলার বিপরীতে আক লাখ ৫৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ