ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বঙ্গোপসাগরে ৫ দিন ধরে সাগরে ভাসছেন ১৮ জেলে বরিশালে মিছিল নিয়ে এসে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ কালাবদর ও তেতুলিয়া নদীতে রাতে কোটি কোটি টাকার অবৈধ বালু ব্যবসা, প্রশাসন নীরব পটুয়াখালী-ঢাকা রুটে ৫০ টাকা বাড়তি বাসভাড়া নেওয়ার অভিযোগ ভোলায় হাসপাতালে তীব্র সংকটে ওষুধ-সরঞ্জাম, শিশু ওয়ার্ডে পাঁচ গুণ রোগী ধেয়ে আসছে ‘ঘূর্ণিঝড় অর্ণব’, কখন কোথায় আঘাত হানবে? জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • ‘যারা ব্যাংক লুট করে তারা কিসের ভিআইপি?’

    ‘যারা ব্যাংক লুট করে তারা কিসের ভিআইপি?’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ‘কর্মহীন মানুষের জন্য সরকারের অনেক বরাদ্দ আসে। কিন্তু আমাদের ভাগ্যে জোটে না। নেতারা সব খেয়ে ফেলে। আমরা পাই না। শুধু রিকশা আটকানো নয়, রিকশা আটকিয়ে টাকা আদায় করা হয়। আমরা রাস্তায় নামলে পুলিশ রিকশা উল্টে দেয়। ভিআইপির কথা বলে রাস্তায় চলতে দেয় না। যারা ব্যাংক লুট করে তারা কিসের ভিআইপি?’ রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা জলি তালুকদার এসব কথা বলেছেন।

    রোববার (২৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে পল্টন-প্রেস ক্লাব সড়কে রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়নের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে রিকশাচালকরা প্রেস ক্লাবের সামনে জড়ো হয়ে সমাবেশ করেন।

    সমাবেশে জলি তালুকদার আরো বলেন, লকডাউনে রিকশা চালকদের উপর অনেক নির্যাতন করা হয়েছে। এটা সহ্য করার মতো নয়।

    রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহাদাত খাঁর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আহমেদ বাবলু, কোষাধ্যক্ষ শহিদুল ইসলাম প্রমুখ।


    /ইই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ