ঢাকা বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল অঞ্চলের বেশিরভাগ নদ-নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন নুরুল আমিন  বিধবা নারীকে ধর্ষণ-গর্ভপাত, পটুয়াখালীতে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা বরিশালের আটঘর কুড়িয়ানায় প্রতি মৌসুমে ডিঙ্গি নৌকায় ২০ কোটি টাকার পেয়ারা বিক্রি বরিশালে ৬৬ হাজার টন বাড়তি খাদ্য উৎপাদনের প্রকল্পটি ৮৫ ভাগ সম্পন্ন  সমুদ্রে ঝড় থেকে জেলেদের রক্ষায় ওয়াকিটকি ও মোবাইল ফোন দেওয়া হবে: বিভাগীয় কমিশনার  বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা
  • এমপি একাব্বর হোসেন আর নেই

    এমপি একাব্বর হোসেন আর নেই
    একাব্বর হোসেন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের এমপি, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. একাব্বর হোসেন আর নেই। আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন এমপির সাবেক ব্যক্তিগত সহকারী ও উপজেলা যুবলীগের আহ্বায়ক শামীম আল মামুন।

    তিনি জানান, গত ২০ অক্টোবর সকালে একাব্বর হোসেন হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রথমে ধানমন্ডি আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে পরের দিন বৃহস্পতিবার রাতে সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়।
    একাব্বর হোসেন এক ছেলে ও দুই কন্যা সন্তানের জনক। আগামীকাল বুধবার বাদ জোহর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

    একাব্বর হোসেন ১৯৫৬ সালের ১২ জুলাই টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সদরের পোষ্টকামুরী গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আলহাজ ওয়াজউদ্দিন এবং মাতার নাম রেজিয়া বেগম। তিনি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশ নেন।

    একাব্বর হোসেন এরশাদ সরকারের সময় ১৯৮৫ সালে প্রথম উপজেলা পরিষদ নির্বচনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। ১৯৯০ সালে বিএনপির সরকারের সময় উপজেলা পরিষদের দ্বিতীয় নির্বাচনে উপজেলা পরিষদ চেয়ারম্যান মিয়াজ উদ্দিনকে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন।

    ১৯৯৬ সালের ১২ জুন জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হয়ে পরাজিত হন। ২০০১ সালের জাতীয় নির্বাচনে নৌকা প্রতীকে তিনি প্রথমবারের মতো এমপি নির্বাচিত হন। এরপর একই দল থেকে ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় নির্বাচনে টানা এমপি নির্বাচিত হন। তিনি ২০১৪ সাল থেকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন।

     একাব্বর হোসেন এমপির মৃত্যুতে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান সাবেক সাংসদ ফজলুর রহমান খান ফারুক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল  ইসলাম এমপি, মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, টাঙ্গাইল জেলা চেম্বার অব অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি লিমিটেডের সভাপতি খান আহমেদ শুভ গভীর শোক প্রকাশ করেছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ