ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিটিএমএ’র সভাপতি হুমায়ুন কবীর, সম্পাদক আকতার ফারুক শাহিন বরিশালে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি সভা চাপের মুখে ৫ দিনের ছুটি নিয়ে অফিস ছাড়লেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক  প্রযুক্তিনির্ভর কৃষি গড়ে তুলতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার সাজেকে আটকা ৫ শতাধিক পর্যটক, রিসোর্টের ভাড়া নিচ্ছেন না মালিকরা তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ইস্যুতে আপিলের রায় বৃহস্পতিবার স্থানীয় নির্বাচনে সবার সহযোগিতা চাইলেন ইসি  বরিশালে ভুয়া বিল তৈরি করে ১৮ লক্ষাধিক টাকা আত্মসাত, ৩ পুলিশ সদস্য বরখাস্ত বরিশালে শিয়াল হত্যা করে ফেসবুকে মাংস বিক্রির বিজ্ঞাপন গেঞ্জিতে ইসলামী যুব আন্দোলন, চট্টগ্রাম’ লেখা যুবকের অর্ধগলিত মরদেহ কুয়াকাটা সৈকতে উদ্ধার 
  • কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দিল ছাত্রলীগ

    কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দিল ছাত্রলীগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শ্রমিক সংকট ও চড়া মজুরির কারণে দরিদ্র দুই কৃষক জমির পাকা ধান কেটে ঘরে তুলতে পারছিলেন না। এমন অবস্থায় রোদ-বৃষ্টিতে তাদের পাকা ধান জমিতেই নষ্ট হচ্ছিল। খবর পেয়ে ছাত্রলীগের কর্মীরা ওই দুই কৃষকের জমির ধান কেটে মাথায় করে বাড়ি পৌঁছে দেয়।

    দরিদ্র দুই কৃষক হলেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের ধরুয়া গ্রামের আব্দুর রফিক ও অচিন্তপুর ইউনিয়নের ঘাগলা গ্রামের সোহেল রানা।

    রোববার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলা ছাত্রলীগের সভাপতি উত্তম সরকারের নেতৃত্বে ছাত্রলীগের কর্মীরা ওই দুই কৃষকের জমিতে যান। সেখানে গিয়ে আব্দুর রফিকের ৩০ শতক ও সোহেল রানার ২০ শতক জমির পাকা ধান কেটে দেন। পরে ধানের আটি মাথায় করে বাড়িতে পৌঁছে দেন তারা। এদিকে অপ্রত্যাশিতভাবে বিনা মজুরিতে জমির পাকা ধান কেটে ঘরে তুলতে পারায় আনন্দে আত্মহারা হয়ে যান দুই কৃষক।

    কৃষক আব্দুর রফিক বলেন, এবছর ধানের ফলন ভালো হলেও চড়া মজুরির কারণে জমির ধান কাটতে না পারায় নষ্ট হয়ে যাচ্ছিল। আজ ছাত্রলীগের ভাইয়েরা জমির ধান কেটে বাড়ি পৌঁছে দিয়ে গেছে।

    অপর কৃষক সোহেল রানা বলেন, চড়া মূল্যে শ্রমিক দিয়ে ধান কাটলে আমার উৎপাদন খরচ উঠবে না। এই অবস্থায় জমির ধান বৈরি আবহাওয়া নষ্ট হচ্ছিল। ছাত্রলীগ ধান না কাটলে আমি ধান ঘরেই তুলতে পারতাম না।

    উপজেলা ছাত্রলীগের সভাপতি উত্তম সরকার বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় অসহায় কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিচ্ছি আমরা। বৈরি আবহাওয়ায় ও শ্রমিক সংকটে অসহায় ও দরিদ্র কৃষকের কষ্টের উৎপাদিত ধান যেন নষ্ট না হয় আমরা সে চেষ্টাই করে যাচ্ছি।

    ধানকাটায় অংশ নেন ছাত্রলীগ নেতা মারুফ আহমেদ, হামীম বিল্লাহ, মিজানুর রহমান মনির, তোফায়েল আহমেদ, মাজহারুল ইসলাম, নূরে আলম জুয়েল মিয়া, শামীম চৌধুরী প্রমুখ।


    /ইই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ