ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নারীদের স্বাবলম্বী করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী: রহমাতুল্লাহ পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি
  • বরিশালে গাছের সঙ্গে বেঁধে নারীকে নির্যাতনের অভিযোগ

    বরিশালে গাছের সঙ্গে বেঁধে নারীকে নির্যাতনের অভিযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের গৌরনদী উপজেলায় এক নারীকে নির্যাতন করে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা আহত ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন।

    শনিবার (২৪ এপ্রিল) বিকেলে উপজেলার কটকস্থল এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার দিনগত রাতেই গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন নির্যাতনের শিকার ওই নারী।

    হাসপাতালে চিকিৎসাধীন নির্যাতনের শিকার ডালিয়া বেগম জানান, কটকস্থল গ্রামের সৌদি প্রবাসী হেমায়েত হাওলাদারের সঙ্গে বেশকয়েক বছর আগে তার পারিবারিক ভাবে বিয়ে হয়। তাদের দুটি ছেলে সন্তান রয়েছে। ২০১৮ সালে প্রবাস থেকে ছুটিতে দেশে এসে আগৈলঝাড়া উপজেলার ভাল্লুকশী গ্রামের এক নারীর সঙ্গে পরকীয়ায় লিপ্ত হন হেমায়েত। বিষয়টি নিয়ে তাদের মধ্যে কলহের সৃষ্টি হয়। পরে হেমায়েত পুনরায় সৌদি আরবে চলে যান। গত দুই বছর ধরে তাদের কোনো খোঁজখবর রাখেননি হেমায়েত। পরে ২০২০ সালে হেমায়েতকে ডিভোর্স দেন তিনি। এরইমধ্যে পরকীয়া প্রেমিকাকে মোবাইল ফোনের মাধ্যমে বিয়ে করেন হেমায়েত।

    ডালিয়া আরও জানান, স্বামীকে ডিভোর্স দেওয়ার পর তাদের বড় ছেলে হেমায়েতের বাড়িতে বসবাস করায় মাঝে মধ্যে তিনি সেখানে ছেলের খোঁজ নিতে যেতেন। এর ধারাবাহিকতায় শনিবার (২৪ এপ্রিল) বিকেলে ছেলের খোঁজ নিতে সেখানে গেলে ওই বাড়িতে যাওয়া মাত্রই তাকে গাছের সঙ্গে বেঁধে অমানুষিক ভাবে নির্যাতন করেন হেমায়েতের ভাতিজা রহমান হাওলাদার ও তার ভাবি রাবেয়া বেগম, হেমায়েতের দ্বিতীয় স্ত্রী মাসুদা বেগম ও ভাড়াটিয়া সন্ত্রাসী মাসুদ। একপর্যায়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রাখেন।  

    পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন বলেও জানান ডালিয়া।

    অভিযোগের তদন্তকারী কর্মকর্তা গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহজাহান জানান, বিষয়টি তদন্ত করে সত্যতা পাওয়া গেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।


    /ইই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ