ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • সর্বোচ্চ তাপমাত্রা আজ, রাতে আরও বাড়বে

    সর্বোচ্চ তাপমাত্রা আজ, রাতে আরও বাড়বে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আজ। খুলনায় ৪০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস এবং রাজশাহীতে ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় রোববার। ঢাকায় একদিনের ব্যবধানে তাপমাত্রা বেড়েছে ৩ ডিগ্রি সেলসিয়াসের বেশি। আজ এটি এ বছরের সর্বোচ্চ তাপমাত্রা।

    রোববার আবহাওয়া অফিসের তাপমাত্রার তথ্য বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে।

    আবহাওয়া অফিস জানায়, গতকাল ঢাকায় সর্ব্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজ তা বেড়ে দুপুরে দাঁড়িয়েছে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া খুলনায় ৪০ দশমিক ৯, বরিশালে ৪০ দশমিক ৮, চট্টগ্রামে ৩৬ দশমিক ৬, সিলেটে ৩৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে।  

    আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে দেখা যাচ্ছে, রোববার দিন ও রাতের তাপমাত্রা আরও বাড়তে পারে। শ্রীমঙ্গল অঞ্চলসহ ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি দাবদাহ বয়ে যাচ্ছে। যার এলাকা আরও বিস্তৃত হতে পারে।

    গত ২০ এপ্রিলও রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ২০১৯ সালে রাজশাহীতে সর্বোচ্চ ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ