ঢাকা বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল অঞ্চলের বেশিরভাগ নদ-নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন নুরুল আমিন  বিধবা নারীকে ধর্ষণ-গর্ভপাত, পটুয়াখালীতে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা বরিশালের আটঘর কুড়িয়ানায় প্রতি মৌসুমে ডিঙ্গি নৌকায় ২০ কোটি টাকার পেয়ারা বিক্রি বরিশালে ৬৬ হাজার টন বাড়তি খাদ্য উৎপাদনের প্রকল্পটি ৮৫ ভাগ সম্পন্ন  সমুদ্রে ঝড় থেকে জেলেদের রক্ষায় ওয়াকিটকি ও মোবাইল ফোন দেওয়া হবে: বিভাগীয় কমিশনার  বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা
  • রায়পুরে ৫ আওয়ামী লীগ নেতা বহিষ্কার

    রায়পুরে ৫ আওয়ামী লীগ নেতা বহিষ্কার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী হিসেবে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বিভিন্ন ইউপিতে অংশ নেওয়ায় আওয়ামী লীগের ৫ নেতাকে বহিষ্কার করা হয়েছে।

    রায়পুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মামুনুর রশিদ ও সাধারণ সম্পাদক হাজি ইসমাইল খোকনের স্বাক্ষরিত এক চিঠিতে শুক্রবার এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

    চিঠিতে বিদ্রোহী প্রার্থীদের পক্ষে কোনো দলীয় নেতা নির্বাচনে সহযোগিতা করলে পরবর্তী সময়ে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে উল্লেখ করা হয়েছে।

    উল্লেখ্য- আগামী ২৮ নভেম্বর রায়পুর উপজেলার ১০টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। তিন ইউপিতে বিনা ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে।

    বহিষ্কার হওয়া নেতারা হলো- রায়পুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাফর উল্ল্যহ দুলাল হাওলাদার, চরপাতা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য খোরশেদ আলম, কেরোয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য বিল্লাল হোসেন বাবুল পাটোয়ারী, দক্ষিণ চরবংশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ মোল্লা ও দক্ষিণ চরআবাবিল ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আবু তাহের মুন্সি।

    উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল খোকন বলেন, জেলা আওয়ামী লীগের সুপারিশে উপজেলা আওয়ামী লীগের সভায় গৃহীত সিদ্ধান্ত মোতাবেক দলীয় নির্দেশনা অমান্য করে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করায় দলীয় শৃঙ্খলা ও গঠনতন্ত্র পরিপন্থী।

    দলীয় প্রার্থীর বিপক্ষে নির্বাচনে অংশ নিয়ে নেতাকর্মীদের মধ্যে বিভেদ সৃষ্টি করায় দলের গঠনতন্ত্র ও সাংগঠনিক শৃঙ্খলাবিধি অনুযায়ী আওয়ামী লীগের বিদ্রোহী পাঁচ প্রার্থীকে সরাসরি বহিষ্কার করা হলো।

    জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক উল্ল্যহ দুলাল হাওলাদার ও দক্ষিণ চরবংশি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুর রশিদ মোল্লা বলেন, বহিষ্কারের বিষয়টি তারা এখনো জানেন না। তবে তারা দুজনই নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ