ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ বরিশাল সওজের ফেরি বিভাগ, ১০ জনের কাঁধে ৭০ জনের কাজ ঝালকাঠিতে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে সাত লাখ টাকা ও চারটি মোবাইল ছিনতাইয়ের অভিযোগ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার
  • দুটি ট্রলারসহ ১০ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে মিয়ানমার

    দুটি ট্রলারসহ ১০ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে মিয়ানমার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কক্সবাজারের সেন্টমার্টিনে জলসীমা হতে দুটি মাছ ধরা নৌকাসহ ১০ মাঝিমাল্লাকে ধরে নিয়ে গেছে মিয়ানমার নৌবাহিনীর সদস্যরা বলে অভিযোগ করেছেন ট্রলার মালিকরা।

    শনিবার সকাল ১০টার দিকে সেন্টমার্টিনের দক্ষিণ-পূর্বের মিয়ানমার জলসীমা হতে নুর আয়েশো বিবি ও মুজাহিরুল হক নামের ট্রলার দুটি আটক করে নিয়ে যায় তারা। এসময় ওই নৌকায় ১০ মাঝিমাল্লা ছিলেন বলে জানিয়েছেন বোটের মালিক মো. আজিম।

    তিনি আরও জানান, খবর পেয়ে আমি সেন্টমার্টিন কোস্টগার্ড ও বিজিবি বরাবরে লিখিত দরখাস্ত দিতে প্রস্তুতি নিচ্ছি।

    ট্রলারে কোনো রোহিঙ্গা ছিল কিনা এমন প্রশ্নের জবাবে আজিম জানান, আমার বোটে ছয়জনের মধ্যে তিন রোহিঙ্গা ও নুরুল আমিনের বোটে চারজনই রোহিঙ্গা ছিল।

    প্রতিনিয়ত মিয়ানমার নৌবাহিনী আমাদের ট্রলারগুলো ধরে নিয়ে মোটা অংকের মুক্তিপণ আদায় করে ছেড়ে দেয় বলে জানান মুজাহিরুল হক ট্রলারের মাঝি মোহাম্মদ আজিম।

    সেন্টমার্টিন কোস্টগার্ড স্টেশন কামান্ডার জানান, আমরা এখনো নিশ্চিত না, তবে তদন্ত করে দেখছি। বাকিটা কোস্টগার্ডদের মিডিয়া কর্মকর্তার কাছ থেকে জেনে নিলে ভালো হয়।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ