ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • সুদানে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে মৃত্যু বেড়ে ৪০

    সুদানে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে মৃত্যু বেড়ে ৪০
    সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে সুদানের খার্তুমে বিক্ষোভ। ছবি: এপি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সুদানের অভ্যুত্থানবিরোধী কর্মীরা রবিবার ব্যাপক বিক্ষোভের ডাক দিয়েছেন। কারণ, চিকিৎসকরা বলেছেন যে, গত মাসের সামরিক দখলের পর থেকে নিহতের সংখ্যা কমপক্ষে ৪০ এ দাঁড়িয়েছে। খবর আল-জাজিরার।

    সুদানের শীর্ষ জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান গত ২৫ অক্টোবর জরুরি অবস্থা ঘোষণা করেন। তখন তিনি অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে দেন এবং বেসামরিক নেতাদের গ্রেফতার করেন, যা জনগণকে রাস্তায় নামতে প্ররোচিত করে।
    গত বুধবারের বিক্ষোভের দিনটি ছিল সবচেয়ে ভয়াবহ। সেদিন বিক্ষোভের পর নিহতদের সংখ্যা হয়েছিল ১৬ জন।

    দেশটির চিকিৎসকদের কেন্দ্রীয় কমিটি জানায়, গত ১৭ নভেম্বর মাথায় ও পায়ে গুলি গুরুতর আহত হন এক কিশোর। পরে তার মৃত্যু হয়। তার বয়স ছিল ১৬ বছর।

    চিকিৎসকরা জানিয়েছেন, বুধবার নিহতদের বেশিরভাগই উত্তর খার্তুমের ছিল, যা রাজধানী থেকে নীল নদের ওপারে অবস্থিত। তখন শত শত মানুষ আহত হয়েছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ