ঢাকা বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল অঞ্চলের বেশিরভাগ নদ-নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন নুরুল আমিন  বিধবা নারীকে ধর্ষণ-গর্ভপাত, পটুয়াখালীতে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা বরিশালের আটঘর কুড়িয়ানায় প্রতি মৌসুমে ডিঙ্গি নৌকায় ২০ কোটি টাকার পেয়ারা বিক্রি বরিশালে ৬৬ হাজার টন বাড়তি খাদ্য উৎপাদনের প্রকল্পটি ৮৫ ভাগ সম্পন্ন  সমুদ্রে ঝড় থেকে জেলেদের রক্ষায় ওয়াকিটকি ও মোবাইল ফোন দেওয়া হবে: বিভাগীয় কমিশনার  বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা
  • মালয়েশিয়ায় বাংলাদেশি যুবকের মৃত্যু

    মালয়েশিয়ায় বাংলাদেশি যুবকের মৃত্যু
    মোস্তফা।
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার যুবক মোস্তফা (৩২) মালয়েশিয়ায় মৃত্যুবরণ করেছেন। বাংলাদেশ সময় বিকাল ৩টায় মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মোস্তফার বড় ভাই শহীদ। পাকুন্দিয়া উপজেলার কাহেৎদান্দুল গ্রামে তাদের বাড়ি।

    শহীদ জানান, শনিবার রাত সাড়ে ৮টার দিকে মালয়েশিয়া থেকে ফোনে মোস্তফার মৃত্যুর খবরটি দেন তার এক সহকর্মী। কয়েকদিন আগে খাবার খেয়ে পেটের অসুখে পড়েন মোস্তফা। এ অবস্থায় তাকে সেখানকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার তিনি মারা যান।

    তিনি জানান, তারা ৫ ভাই ও ১ বোনের মধ্যে মোস্তফা দ্বিতীয়। তাদের মা-বাবা অনেক আগেই মারা গেছেন। চার বছর চার মাস আগে মোস্তফা মালয়েশিয়ায় যান। তিনি মালয়েশিয়ার জহুরবার জেলার একটি মোজা তৈরির কারখানায় চাকরি করতেন। মোস্তফা অবিবাহিত ছিলেন।

    মোস্তফার লাশ দ্রুত ফিরিয়ে আনাতে সেখানকার দূতাবাসের সহযোগিতা কামনা করেছেন তিনি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ