ঢাকা বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল অঞ্চলের বেশিরভাগ নদ-নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন নুরুল আমিন  বিধবা নারীকে ধর্ষণ-গর্ভপাত, পটুয়াখালীতে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা বরিশালের আটঘর কুড়িয়ানায় প্রতি মৌসুমে ডিঙ্গি নৌকায় ২০ কোটি টাকার পেয়ারা বিক্রি বরিশালে ৬৬ হাজার টন বাড়তি খাদ্য উৎপাদনের প্রকল্পটি ৮৫ ভাগ সম্পন্ন  সমুদ্রে ঝড় থেকে জেলেদের রক্ষায় ওয়াকিটকি ও মোবাইল ফোন দেওয়া হবে: বিভাগীয় কমিশনার  বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা
  • কাঁকড়ার বস্তার মিলল সাড়ে ৪ হাজার ইয়াবা, আটক ২

    কাঁকড়ার বস্তার মিলল সাড়ে ৪ হাজার ইয়াবা, আটক ২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কক্সবাজারের পেকুয়ায় কাঁকড়া ভর্তি বস্তায় করে পাচারকালে ৪৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার নন্দীরপাড়া স্টেশন থেকে তাদের আটক করা হয়।

    আটকরা হলেন- চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলার লাল ব্রিজ এলাকার আলী আহমদের ছেলে নাসির উদ্দিন (২৭) ও কোনাখালী ইউনিয়নের বটতলী এলাকার নুরুল আমিনের ছেলে মো. আবদুল হান্নান (২৫)।
    পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (এসআই) নাদির শাহ জানান, পেকুয়ার নন্দিরপাড়া স্টেশন এলাকা থেকে ইয়াবা পাচার হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে যাত্রীবাহী গাড়ি চেক করে একটি কাঁকড়া ভর্তি বস্তা জব্দ করা হয়। পরে বস্তা খুলে অভিনব কায়দায় বস্তার ভেতরে পলিথিনে মোড়ানো সাড়ে ৪ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

    পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কানন সরকার বলেন, আটক দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। রবিবার তাদের আদালতে উপস্থাপন করা হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ