ঢাকা শনিবার, ২১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • টিকটক ভিডিও বানাতে গিয়ে ছাদ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

    টিকটক ভিডিও বানাতে গিয়ে ছাদ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু
    আনিল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নারায়ণগঞ্জ শহরে নির্মাণাধীন ভবনের ছাদে টিকটকের জন্য ভিডিও বানাতে গিয়ে নিচে পড়ে আনিল (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

    শুক্রবার বিকেলে শহরের পাইকপাড়া জয় গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের পিছনে সিটি করপোরেশনের পরিচ্ছন্ন কর্মীদের আবাসনের জন্য নির্মাণাধীন তিন তলা ভবন থেকে পড়ে এ দুর্ঘটনা ঘটে।
    এর আগে ওই স্কুলছাত্রের স্বজনরা আনিলের ছাদ থেকে পড়া ও মৃত্যুর বিষয়টি গোপন রাখেন।

    নিহত আনিল পাইকপাড়া ভূতের গলি এলাকার নুরু মিয়ার ছেলে এবং একই এলাকার কিন্ডার কেয়ার স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী।

    জানা যায়, আনিল ছাদ থেকে পড়ে যাওয়ার পর তার মাথা থেঁতলে প্রচুর রক্তক্ষরণ হয়। স্বজনরা গুরুতর আহত অবস্থায় আনিলকে প্রথমে সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জরুরি বিভাগের চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ঢাকা মেডিকেল নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

    এলাকাবাসি জানায়, আনিল এলাকায় টিকটকার হিসেবে বেশ পরিচিত। সে নিয়মিত এলাকার অলিতে-গলিতে ও বিভিন্ন বাড়ির ছাদে উঠে টিকটক ভিডিও বানিয়ে তার আইডিতে আপলোড করতো।

    এ বিষয়টি নিয়ে জানতে চাইলে সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ জামান বলেন, এ ধরনের কোনো খবর আমার জানা নেই। কেউ থানায়ও অভিযোগ করেনি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ