ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • মেক্সিকোতে ট্রাক থেকে ৩৭ বাংলাদেশি আটক

    মেক্সিকোতে ট্রাক থেকে ৩৭ বাংলাদেশি আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মেক্সিকোয় দুটি ট্রাক থেকে বাংলাদেশিসহ ১২ দেশের ৬০০ অভিবাসনপ্রত্যাশীকে আটক করেছে দেশটি নিরাপত্তা বাহিনী। শুক্রবার (১৯ নভেম্বর) দেশটির পূর্বাঞ্চলীয় একটি এলাকার দু’টি ট্রাকের পেছনের অংশ থেকে তাদেরকে আটক করা হয়।

    বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, মেক্সিকো সরকারের জাতীয় অভিবাসন ইন্সটিটিউট-আইএনএম আজ শনিবার জানিয়েছে, আটক করা অভিবাসনপ্রত্যাশীদের বেশির ভাগই প্রতিবেশী দেশ গুয়াতেমালা থেকে এসেছেন।

    আইএনএম জানিয়েছে, আটককৃত অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে ৪৫৫ জন পুরুষ ও ১৪৫ জন নারী। এছাড়া জাতীয়তার হিসেবে আটককৃতদের মধ্যে ৪০১ জন গুয়াতেমালার, ৫৩ জন হন্ডুরাসের, ৪০ জন ডোমিনিকান রিপাবলিকের, ৩৭ জন বাংলাদেশের, ২৭ জন নিকারাগুয়ার, ১৮ জন এল সালভাদরের নাগরিক। এছাড়া কিউবার ৮ জন, ঘানার ৬ জন, ভেনেজুয়েলা ও ইকুয়েডরের ৪ জন করে এবং ভারতের ও ক্যামেরুনের একজন করে রয়েছেন।

    যুক্তরাষ্ট্রে প্রবেশ করতেই মূলত মধ্য আমেরিকা অঞ্চল থেকে এসব অভিবাসী মেক্সিকোতে ঢুকেছিলেন। আটককৃত এসব অভিবাসনপ্রত্যাশীর দাবি, নিজ নিজ দেশের সহিংসতা ও দরিদ্রতা থেকে বাঁচতেই সেখানে এসেছেন তারা।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ