ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • আত্মঘাতী বোমা হামলায় সোমালিয়ার খ্যাতিমান সাংবাদিক নিহত

    আত্মঘাতী বোমা হামলায় সোমালিয়ার খ্যাতিমান সাংবাদিক নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জঙ্গিগোষ্ঠী আল শাবাবের আত্মঘাতী বোমা হামলায় সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে দেশটির একজন খ্যাতিমান সাংবাদিক নিহত হয়েছেন।

    নিহত সাংবাদিকের নাম আবদি আজিজ মোহামুদ গুলেদ। মোগাদিসুর একটি রেস্তোরাঁ থেকে বের হওয়ার সময় শনিবার তিনি বোমা হামলার শিকার হন।  তার স্বজন ও সোমালিয়ার কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন আলজাজিরা ও রয়টার্স।

    এই বোমা হামলার দায় স্বীকার করেছে আল-শাবাব।

    নিহত সাংবাদিক আবদি আজিজ আফ্রিকা নামেও পরিচিত ছিলেন। তিনি ছিলেন রেডিও মোগাদিসুর পরিচালক। বোমা হামলায় আরও কয়েকজন আহত হয়েছেন। সোমালি ন্যাশনাল টেলিভিশনের পরিচালক ও গাড়িচালকও এ ঘটনায় আহত হয়েছেন।

    আবদি আজিজের চাচাতো ভাই আবদুল্লাহি নূর বলেন, আমার চাচাতো ভাই আবদি আজিজকে এক আত্মঘাতী হামলাকারী হত্যা করেছে। একটি রেস্তোরাঁ থেকে বের হওয়ার পর পরই তার ওপর হামলা হয়। হাসপাতালে নেওয়ার পর সেখানে তিনি মারা যান।

    হামলাকারী রেস্তোরাঁর কাছে একটি গাড়ির সামনে বোমার বিস্ফোরণ ঘটায়।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ