ঢাকা বুধবার, ২৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম 
  • একটি প্রশংসাপত্রের দাম ৫শ’ টাকা !

    একটি প্রশংসাপত্রের দাম ৫শ’ টাকা !
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যশোরের বাঘারপাড়া ডিগ্রী কলেজে শিক্ষার্থীদের প্রশংসাপত্র দেওয়ার ক্ষেত্রে অনিয়মের অভিযোগ উঠেছে। প্রশংসাপত্র বাবদ প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে পাঁচশ টাকা করে অর্থ আদায় করছে কলেজ কর্তৃপক্ষ। এতে নিরুপায় হয়ে পড়েছে শিক্ষার্থীরা। এক প্রকার বাধ্য হয়ে টাকা দিয়ে প্রশংসাপত্র নিতে হচ্ছে তাদের।

    দীর্ঘদিন ধরে এমন অনিয়ম চললেও ঊধ্বর্তন কর্তৃপক্ষকে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি।

    এর আগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অ্যাসাইনমেন্ট বাবদ প্রায় লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। পরে বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশ হলে টাকা নেওয়া বন্ধ হয়। এছাড়াও কলেজে ভর্তি ও পরীক্ষার ফরম পূরণেও অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ রয়েছে।

    মোহাম্মদ আলী, শাহাবুদ্দীন, জুন্নুন হুসাইনসহ একাধিক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, পাঁচশ টাকার কমে কোনো শিক্ষার্থীকে প্রশংসাপত্র দেওয়া হচ্ছে না। বিভিন্ন কলেজে একই রকম নিয়ম। এমন অযুহাত দেখিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে কলেজ কর্তৃপক্ষ। টাকা না দিলে প্রশংসাপত্র দেওয়া হচ্ছে না।

    বাঘারপাড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল মতিন অভিযোগের বিষয়টি স্বীকার করে  বলেন, কলেজ পরিচালনা পরিষদের (গভর্নিং বডি) সিদ্ধান্ত অনুযায়ী প্রশংসাপত্র বাবদ পাঁচশ টাকা করে নেওয়া হচ্ছে।

    কলেজ পরিচালনা পরিষদের সভাপতি রাজিব রায়  বলেন, টাকা নেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। বিষয়টি খতিয়ে দেখছি।

    এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আকরাম হোসেন  বলেন, প্রশংসাপত্র বাবদ টাকা নেওয়ার কোনো নিয়ম নেই। যদি কোনো প্রতিষ্ঠান টাকা নিয়ে থাকে তাহলে তারা আইন অমান্য করেছেন।

    জানতে চাইলে যশোর জেলা শিক্ষা কর্মকর্তা একেএম গোলাম আযম  বলেন, এ ব্যাপারে যা ব্যবস্থা নেওয়ার ডিজি স্যারই নেবেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ