ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে হকার্স মার্কেটের উদ্বোধন বিটিএমএ’র সভাপতি হুমায়ুন কবীর, সম্পাদক আকতার ফারুক শাহিন বরিশালে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি সভা চাপের মুখে ৫ দিনের ছুটি নিয়ে অফিস ছাড়লেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক  প্রযুক্তিনির্ভর কৃষি গড়ে তুলতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার সাজেকে আটকা ৫ শতাধিক পর্যটক, রিসোর্টের ভাড়া নিচ্ছেন না মালিকরা তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ইস্যুতে আপিলের রায় বৃহস্পতিবার স্থানীয় নির্বাচনে সবার সহযোগিতা চাইলেন ইসি  বরিশালে ভুয়া বিল তৈরি করে ১৮ লক্ষাধিক টাকা আত্মসাত, ৩ পুলিশ সদস্য বরখাস্ত বরিশালে শিয়াল হত্যা করে ফেসবুকে মাংস বিক্রির বিজ্ঞাপন
  • চলছে না গণপরিবহন

    চলছে না গণপরিবহন
    সিলেটে সব ধরনের যান চলাচল বন্ধ রেখেছে শ্রমিকরা।
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সিলেটে সব ধরনের যান চলাচল বন্ধ রেখেছে শ্রমিকরা। চলছে না কোনো গণপরিবহন। আজ সোমবার (২২ নভেম্বর) ভোর ৬টা থেকে পূর্বঘোষণা দিয়ে কর্মবিরতি পালন করছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটি।

    সরেজমিনে দেখা গেছে, সিলেট কুমারগাঁও বাসস্ট্যান্ড থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো বাস। কদমতলী কেন্দ্রীয় বাসটার্মিনাল থেকেও কোনো বাস ছেড়ে যায়নি। পরিবহন শ্রমিকদের কর্মবিরতিতে হাসপাতালে থাকা রোগী ও রোগীদের স্বজনদেরও দুর্ভোগ পোহাতে হচ্ছে।

    এই অনির্দিষ্টকাল পরিবহন কর্মবিরতি শ্রমিকদের পূর্বঘোষিত জানিয়ে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জাকারিয়া আহমদ জানান, গেল ৯ নভেম্বর সিলেটের জেলা প্রশাসক বরাবরে পাঁচ দফা দাবি সম্বলিত স্মারকলিপি দিয়ে বাস্তবায়নের আল্টিমেটাম দেওয়া হয়। বেঁধে দেওয়া সময়ের মধ্যে দাবি না মানায় অনির্দিষ্টকাল পরিবহন শ্রমিকদের কর্মবিরতি আহ্বান করা হয়।

    তবে এসএসসি পরীক্ষার্থীদের বহনকারী পরিবহন কর্মবিরতির বাইরে থাকবে বলে জানান জাকারিয়া আহমদ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ