ঢাকা বুধবার, ২৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম 
  • বিএনপি ও পুলিশের সংঘর্ষে সাংবাদিকসহ আহত ২০

     বিএনপি ও পুলিশের সংঘর্ষে সাংবাদিকসহ আহত ২০
    আজ সোমবার সকালে নাটোরে সমাবেশকে কেন্দ্র পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ হয়।
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নাটোরে বিএনপির সমাবেশকে কেন্দ্র পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ, সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

    বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার অনুমতির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার সকাল ১০টায় নাটোর শহরের আলাইপুর দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অংশ নেন দলের নেতাকর্মীরা।

    নেতাকর্মীদের জমায়েতের একপর্যায়ে দলীয় কার্যালয়ের সামনের সড়কের একপাশ বন্ধ হয়ে যায়। এ সময় পুলিশ তাদেরকে সমাবেশ করতে বাধা দেয়। তর্ক-বিতর্কের একপর্যায়ে পুলিশ লাঠিপেটা করলে বিএনপির নেতাকর্মীরাও পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। চলে ধাওয়া-পাল্টাধাওয়া।

    এতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান, দৈনিক যুগান্তেরর নাটোর প্রতিনিধি শহিদুল সরকার ও বাংলাভিশনের নাটোর প্রতিনিধি কামরুল ইসলামসহ অন্তত ২০ জন আহত হন।

    পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ ও ফাঁকা গুলি বর্ষণ করে পুলিশ।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ