ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • র‍্যাগিং: বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৪৮ শিক্ষার্থীর শাস্তি এলপিজির কৃত্রিম সংকট ঠেকাতে ডিসিদের নির্দেশ গৌরনদীতে ছাত্রকে কান ধরিয়ে ওঠবস, যুবদল নেতাকে কারাদণ্ড বরিশালে ঘুমন্ত বাবাকে ঘর থেকে ডেকে নিয়ে হত্যা, ছেলের যাবজ্জীবন ভোলায় পুকুর ও ঘেরে মাছ চাষে ভাগ্য বদল, বছরে বেচাকেনা দেড়শ কোটি টাকা  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর মামলা: এমপি গাজী নজরুলের সঙ্গে বাদীপক্ষের আপস ভোলায় ১৯ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার টিকটকে পরিচয়ে প্রেম, ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ পাউরুটি, কেক বিস্কুট, শাকসবজি মাছ ও মাংসসহ সব ধরনের খাদ্যে ভেজাল পাওয়া যাচ্ছে: জেলা প্রশাসক  পটুয়াখালী ও পিরোজপুর‌সহ চার জেলায় নতুন ডিসি
  • বরগুনায় পুলিশি বাধায় বিএনপির কর্মসূচি, আটক ৩

    বরগুনায় পুলিশি বাধায় বিএনপির কর্মসূচি, আটক ৩
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বরগুনা জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। সোমবার (২২ নভেম্বর) সকাল এগারোটায় বিক্ষোভ সমাবেশ শুরু করলে পুলিশের বাধার মুখে পড়ে এ কর্মসূচি।

    এ সমাবেশ থেকে বিএনপির তিন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। পরে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

    সমাবেশে জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এসএম নজরুল এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি এজেএম সালেহ্ ফারুক, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন হাসান শাহীন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম রনি, মহিলা দলের সভানেত্রী রিমা জামানসহ আরও অনেকে।

    সমাবেশে বিএনপি নেতারা বলেন, তিনবার সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য বিদেশে পাঠাতে হবে। কিন্তু সেখানে জালেম আওয়ামী লীগ সরকার বাধা প্রদান করছে। আমাদের দাবি যত দিনে না মেনে নেয়া হবে এ আন্দোলন চলবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ