ঢাকা শনিবার, ২১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • রুটিন দেখতে ভুল করায় পরীক্ষা দিতে না পেরে কিশোরের আত্মহত্যা

    রুটিন দেখতে ভুল করায় পরীক্ষা দিতে না পেরে কিশোরের আত্মহত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়েনের ফরিঙ্গাদিঘী গ্রামের সুভাষ কুমার রায়ের ছেলে স্বপন কুমার রায় (১৬)। সে স্থানীয় নেকমরদ কারিগরি কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিল। চলমান এসএসসি পরীক্ষায় গত রবিবার (২১ নভেম্বর) ছিল কারিগরি শিক্ষার্থীদের সর্বশেষ পরীক্ষা। তবে রুটিনে ভুল দেখার কারণে পরীক্ষা দিতে যায়নি সে। পরে জানতে পারে সেদিন তার পরীক্ষা ছিল৷

    এ ঘটতনার পর মানসিকভাবে ভেঙে পড়ে সে। পরে বাড়িতে থাকা ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করে স্বপন। গতকাল সোমবার (২২ নভেম্বর) দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় মারা যায় স্বপন।

    স্বপনের বাবা সুভাষ কুমার রায় বলেন, রবিবার স্বপনের পরীক্ষা ছিল। কিন্তু ভুল করে রুটিনে পরীক্ষা নেই দেখে ওইদিন সে পরীক্ষা দিতে যায়নি। পরে বিকেলে সহপাঠীর কাছে জানতে পারে তার পরীক্ষা ছিল। এ কথা শুনে স্বপন মানসিকভাবে ভেঙে পড়ে। রাতে খাবার খেয়ে নিজ ঘরে শুয়ে পড়ে সে। আনুমানিক রাত ১১টার দিকে তার চিৎকারে জানতে পারলাম সে ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়েছে৷ তার চিকিৎসার জন্য প্রথমে নেকমরদ ও রানীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। সর্বশেষ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় সোমবার দুপুরে মারা যায়।

    রানীশংকৈল থানার ওসি (তদন্ত) আব্দুল লতিফ শেখ বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। তারা মরদেহ সৎকার করার জন্য এডিএম বরাবর একটি লিখিত আবেদন করেছেন। এনিয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ