ঢাকা শনিবার, ২১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • বাংলাদেশে এসে ইসলাম গ্রহণের পর মেক্সিকান তরুণীর বিয়ে

    বাংলাদেশে এসে ইসলাম গ্রহণের পর মেক্সিকান তরুণীর বিয়ে
    নাইলি টরিবিও মরালেস (বর্তমান নাম মোছা. লাইলী আক্তার) ও রবিউল হাসান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রেমের টানে বাংলাদেশে এসে বিয়ে করলেন মেক্সিকান এক তরুণী। মেয়েটি এখন জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পোগলদিঘা গ্রামের নজরুল ইসলামের বাড়িতে অবস্থান করছেন। মেক্সিকান তরুণীকে একনজর দেখার জন্য উপচেপড়া ভিড় জমিয়েছেন উৎসুক জনতা।

    ওই তরুণীর নাম ছিল গ্লাডিস নাইলি টরিবিও মরালেস (৩২)। এখন তা পরিবর্তন করে তার নাম রাখা হয়েছে মোছা. লাইলী আক্তার। ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তিনি। বাংলাদেশি যুবকের নাম রবিউল হাসান রুমান (২৯)। বিয়ে করে হাসি-আনন্দে সময় কাটাচ্ছেন তারা।
    রবিউল হাসান নজরুল ইসলামের ছেলে। তিনি ময়মনসিংহের রুমডো ইন্সটিটিউট অব মডার্ন টেকনোলজি থেকে মেকানিক্যালে ডিপ্লোমা শেষে ফ্রিল্যান্সিং করছেন।

    পোগলদিঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামস উদ্দিন সামস গণমাধ্যমকে বলেন, ‘সবকিছুর ঊর্ধ্বে প্রেম। প্রেমের টানে মেক্সিকান তরুণী বাংলাদেশে এসেছেন। তাদের প্রেম সার্থক হয়েছে।’

    রবিউল হাসান গণমাধ্যমকে জানান, তিনি ভালোভাবে ইংরেজিতে কথা বলার জন্য একজন দক্ষ বন্ধু খুঁজছিলেন। একপর্যায়ে ২০১৯ সালে মেক্সিকোর তরুণী গ্লাডিস নাইলি টরিবিও মরালেসের সঙ্গে ফেসবুকে পরিচয় হয়। টানা দুই বছর প্রেম করার পর গতকাল (২১ নভেম্বর) সকাল সোয়া ৮টায় বাংলাদেশে আসেন ওই তরুণী। রবিউল ও তার পরিবারের লোকজন হযরত শাহ জালাল (র.) বিমানবন্দরে তাকে স্বাগত জানান। বিমান থেকে নামার পর ঢাকা জজ কোর্টে গিয়ে এভিডেভিটের মাধ্যমে নিজের ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণের পর রবিউলকে বিয়ে করেন তিনি।

    ওই তরুণী গণমাধ্যমকে জানিয়েছেন, মেক্সিকোর পোঅ্যাবলা শহরের ব্যবসায়ী গ্রেগ্রোরিও টরিবিওর মেয়ে তিনি। মেক্সিকোর বেনেমেরিটা অটোনোমাস ইউনিভার্সিটি অব পোঅ্যাবলা থেকে তিনি ২০১৬ গ্র্যাজুয়েশন শেষ করেন। রবিউলের সঙ্গে প্রেম হওয়ার পরপরই তিনি বাংলাদেশে আসার সিদ্ধান্ত নেন, কিন্তু করোনাভাইরাসের জন্য বিলম্ব হয়।

    তিনি আরও জানান, বাংলাদেশ দেখতে অনেক সুন্দর এবং এলাকার লোকজনও অনেক ভালো।

    কিছুদিন শ্বশুরবাড়িতে অবস্থান করে লাইলী আক্তার মেক্সিকোতে ফিরে যাবেন এবং পরবর্তীতে দুই দেশের নিয়মানুযায়ী আনুষ্ঠানিকতা সম্পন্ন করে রবিউলকে মেক্সিকো নিয়ে যাওয়ার পরিকল্পনা তার।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ