ঢাকা রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী দুই শতাধিক ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ  রহমতের দশকে আত্মশুদ্ধির ডাক: আজ দ্বিতীয়  ভাঙনের কবলে বরগুনার পর্যটনস্পট শুভসন্ধ্যা সমুদ্র সৈকত নকলের মতোই শিক্ষাঙ্গন হবে মাদক-সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত: শিক্ষামন্ত্রী দিনে ৬ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার নির্দেশ দাবি আদায় বা আন্দোলনের নামে জনদুর্ভোগ সহ্য করা হবে না যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়লো বিধি-বিধানের বাইরে কোনো কিছু বাস্তবায়ন করতে দেবো না: তথ্যমন্ত্রী  ঈদের আগেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড
  • বিস্কুট খেয়ে ফেলায় ৬ বছরের শিশুকে হত্যা করলো কিশোর

    বিস্কুট খেয়ে ফেলায় ৬ বছরের শিশুকে হত্যা করলো কিশোর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিস্কুট খেয়ে ফেলায় ছয় বছর বয়সী স্বজন আহসান হাবিবকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ১৬ বছর বয়সী কিশোরকে পুলিশ গ্রেপ্তার করেছে। নাটোরের নলডাঙ্গা উপজেলায় এ ঘটনা ঘটে। গতকাল রোববার রাত ১২টার দিকে বাড়ির পাশের ভুট্টাখেত থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ।

    নলডাঙ্গা থানা-পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার কিশোর গতকাল দুপুরে তাদের ঘরে কিছু বিস্কুট রেখে বাইরে যায়। কিছুক্ষণ পর ফিরে এসে দেখে, আহসান বিস্কুটগুলো খেয়ে ফেলেছে। রেগে গিয়ে সে শিশুটিকে মারধর করে। একপর্যায়ে সে শিশুটির গলা টিপে ধরে। কিছুক্ষণের মধ্যে আহসান মারা গেলে তার লাশ সে ঢেকে রাখে। সন্ধ্যার পর সে লাশটি বাড়ির পাশের ভুট্টাখেতে রেখে আসে। 

    রাত আটটার দিকে কিশোর প্রচার করতে থাকে, আহসানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন গ্রামের মসজিদের মাইকে শিশু আহসানের নিখোঁজের খবর প্রচার করা হয়। খোঁজার একপর্যায়ে আহসানের বাবা ওই কিশোরের বাড়িতে গিয়ে ছেলের সেন্ডেল দেখতে পান। একপর্যায়ে কিশোর আহসানকে হত্যার কথা স্বীকার করে। খবর পেয়ে পুলিশ রাত ১২টার দিকে আহসানের লাশ উদ্ধার করে। আর কিশোরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

    নিহত শিশু আহসান হাবিবের বাবা লুৎফর রহমান বলেন, কয়েকটি বিস্কুট খাওয়ায় তাঁর ছোট ছেলেটিকে গলা টিপে হত্যা করা হয়েছে।

    নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় ওই কিশোরকে আসামি করে থানায় হত্যা মামলা হয়েছে। আজ সোমবার দুপুরে তাকে আদালতে হাজির করা হবে। এদিকে শিশুর লাশ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 


    /ইই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ