ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নারীদের স্বাবলম্বী করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী: রহমাতুল্লাহ পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি
  • বরিশালে ডায়রিয়া আক্রান্ত রোগীদের জন্য সেনাবাহিনীর আইভি স্যালাইন বিতরণ

    বরিশালে ডায়রিয়া আক্রান্ত রোগীদের জন্য সেনাবাহিনীর আইভি স্যালাইন বিতরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে ডায়রিয়া আক্রান্ত রোগীদের জন্য আইভি স্যালাইন হস্তান্তর করে বাংলাদেশ সেনাবাহিনী। সোমবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় বরিশাল জেলা সিভিল সার্জনের নিকট ডায়রিয়া রোগীদের জন্য এ আইভি স্যালাইন হস্তান্তর করে বাংলাদেশ সেনাবাহিনীর  শেখ হাসিনা সেনা নিবাস এর পক্ষ থেকে ক্যাপ্টেন সৈকত।

    বাংলাদেশ সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় ৬ পদাতিক ব্রিগেড এর আয়োজনে এক হাজার প্যাকেট আইভি স্যালাইন দেয়া হয়।

    এছাড়া বরিশালের বাবুগঞ্জ ও মেহেন্দিগঞ্জ উপজেলায় আরো ২ হাজার আইভি স্যালাইন প্রদান করে সেনাবাহিনী।

    বরিশালের সিভিল সার্জন ডাঃ মোঃ মনোয়ার হোসেন জানান, সম্প্রতি বরিশালহ উপকূলীয় এলাকায় ডায়রিয়া ছড়িয়ে পরায় স্যালাইনের সংকট তৈরি হয়। জনসাধারণের কথা চিন্তা করে সেনাবাহিনীর পক্ষ থেকে এই স্যালাইনগুলো সিভিল সার্জন কর্তৃপক্ষের হাতে তুলে দেয়া হয়েছে।

    এর আগে রোববার বরিশালের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমম্পেক্সে ডায়রিয়া রোগীদের জন্য ১ হাজার প্যাকেট আইভি স্যালাইন বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। 

    প্রাকৃতিক দুর্যোগসহ বর্তমান করোনা পরিস্থিতিতে দরিদ্র মানুষের স্বাস্থ্য ঝুঁকি কমাতে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ কর যাচ্ছে বলে জানান সেনা সদস্যরা।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ