ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • সুদানে একযোগে ১২ মন্ত্রীর পদত্যাগ

    সুদানে একযোগে ১২ মন্ত্রীর পদত্যাগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আফ্রিকার দেশ সুদানে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলে নেওয়া সেনাবাহিনীর প্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহানের সঙ্গে সম্প্রতি ক্ষমতাচ্যুত বেসামরিক সরকার রাজনৈতিক চুক্তি স্বাক্ষর করেছে। এর মধ্য দিয়ে আবারও ক্ষমতায় বসেছেন অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদক। কিন্তু সেটি মেনে নিতে পারেনি দেশটির সাধারণ জনগণ। প্রতিবাদে রাজপথে বিক্ষোভে নেমেছে তারা। সেই বিক্ষোভে সংহতি জানিয়ে একযোগে পদত্যাগের ঘোষণা দিয়েছেন সুদানের ১২ মন্ত্রী।

    আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (২৩ নভেম্বর) প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদকের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তারা। পদত্যাগকারীদের মধ্যে রয়েছে সুদানের অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র, বিচার, কৃষি, সেচ, বিনিয়োগ ও জ্বালানি, উচ্চশিক্ষা, শ্রম, পরিবহন, স্বাস্থ্য, যুব এবং ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী।

    পরে এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র, বিচার, কৃষি, সেচ, বিনিয়োগ ও জ্বালানি বিষয়ক মন্ত্রীরা।

    অন্যদিকে, আন্তর্জাতিক মহল এ চুক্তিকে সাধুবাদ জানিয়েছে। কিন্তু এতে খুশি নয় সুদানের গণতন্ত্রপন্থীরা। তাদের দাবি, সেনাবাহিনীর অভ্যুত্থানের বৈধতা দেওয়ার প্রচেষ্টা এই চুক্তি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ