ঢাকা বুধবার, ২৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম 
  • দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

    দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঘন কুয়াশার তীব্রতা কমে আসায় ফের দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার (২৪ নভেম্বর) সকাল ১০টায় বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মো. মহিউদ্দীন রাসেল এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল ৮টা ৪৫মিনিটের দিকে এই নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

    জানা গেছে, বুধবার (২৪ নভেম্বর) ভোর ৬টার দিকে মাঝ পদ্মায় কুয়াশা বেড়ে যাওয়ার কারণে সাময়িক সময়ের জন্য ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। পরে ঘন কুয়াশার তীব্রতা কমে আসায় ফের ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। এদিকে প্রায় আড়াই ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের দৌলতদিয়া এবং গোয়ালন্দ মোড়ে ৬ শতাধিক যানবাহন ফেরি পারের অপেক্ষায় আটকে ছিল।

    বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মো. মহিউদ্দীন রাসেল বলেন, বুধবার (২৪ নভেম্বর) সকালে প্রায় আড়াই ঘণ্টা পর আবারও ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। এখন স্বাভাবিকভাবে যানবাহন পারাপার করা হচ্ছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ