ঢাকা বুধবার, ২৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম 
  • শিবপুরে প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত

    শিবপুরে প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বাংলাদেশ প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থা (বেসওয়া) নরসিংদী জেলা শাখার আয়োজনে শিবপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৩ নভেম্বর দুপুরে শিবপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের হল রুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুরের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ¦ জহিরুল হক ভূঞা মোহন।

     নরসিংদী জেলা বেসওয়া সভাপতি সার্জেন্ট মোঃ ইব্রাহীম মিয়া (অবঃ) এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল মোঃ ছিদ্দিকুর রহমান সরকার পিএইচডি (অবঃ),  লেঃ কর্ণেল মোঃ আতিকুর রহমান ভূইয়া (অবঃ), শিবপুর মডেল থানার ওসি সালাহ্উদ্দিন মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া।

    প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থা কেন্দ্রীয় কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ মতিউর রহমান (অবঃ), বিশেষ আলোচক ছিলেন কেন্দ্রীয় সহ সভাপতি কর্পোরাল মোঃ আনোয়ার হোসেন খান আসাদ (অবঃ)। উদ্বোধক ছিলেন সার্জেন্ট মোঃ আজিজুর রহমান (অবঃ)। সঞ্চালনা করেন নরসিংদী জেলা বেসওয়া প্রচার সম্পাদক সৈনিক মোঃ ওমর ফারুক (অবঃ)। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আজিজুর রহমান খান ভুলু  মাস্টার, মোহাম্মদ আলমগীর মৃধা,  যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আসাদ ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক খান প্রমুখ।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ